RG Kar Hospital Case: ধর্ষণের পর পুলিশ ব্যারাকেই ফেরে সঞ্জয়? নমুনার খোঁজে গেল সিবিআই

RG Kar Hospital Case: আরজি কর-কাণ্ডে একেবারে ত্রিফলা তদন্তে সিবিআই। বিভিন্ন দলে ভাগ হয়ে চলছে তল্লাশি অভিযান। একদিকে যখন সিজিও কমপ্লেক্সে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে, ঠিক সেই সময়েই আরজি করে হাসপাতালে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা (CBI)।

একই সঙ্গে ঘটনায় ধৃত সঞ্জয়ের ঘাঁটি কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকেও পৌঁছে গেল আরও একটি দল। সেখানেই নিয়ম ভেঙে দিনের পর দিন থাকত সে। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসককে খুন করে ধর্ষণের (RG Kar Hospital Case) পর পুলিশের ওই ব্যারাকে সঞ্জয় ফিরিয়েছিল বলে জানা যাচ্ছে।

RG Kar Hospital

ফলে সেখানে তদন্ত খুবই প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন, কোনও তথ্য কিংবা নমুনা সেখান থেকে পাওয়া যেতে পারে। এমনকি ধৃত সঞ্জয়ের জামাকাপড়ও তদন্তকারী সংস্থা সংগ্রহ করছেন বলে জানা যাচ্ছে। সেগুলির ফরেন্সিক করা হবে বলে খবর।

শুধু তাই নয়, ব্যারাকে সঞ্জয়ের আচরণ এবং ভূমিকা কেমন ছিল তাও জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। আর তা জানতে ব্যাটেলিয়নের বেশ কয়েকজন বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ধৃত সঞ্জয় কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেন।

আর সেই সূত্র ধরেই অভিযুক্ত ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে যেতেন। এবং দিনের পর দিন থাকতেন বলে ইতিমধ্যে সামনে এসেছে। জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিককেও সিবিআই জেরা করতে পারে। প্রাথমিক তদন্ত যারা শুরু করেছিলেন, তাদেরকে জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে আরজি কর হাসপাতালেও (RG Kar Hospital Case) ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সিবিআই'য়ের একটি দল। দুর্ঘটনাস্থল নতুন করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি থ্রি ডি ম্যাপিং'য়ের সাহায্যেও তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। শুক্রবারই দিল্লি থেকে বিশেষ এই যন্ত্র নিয়ে আসে তদন্তকারীরা।

আর তা নিয়ে সোজা সেমিনার হলে পৌঁছে যান আধিকারিকরা। সেই যন্ত্রের মাধ্যমে চলছে বিশেষ সিবিআই তদন্ত। একদিনে যখন আরজি কর হাসপাতালে সিবিআই আধিকারিকরা তদন্ত করছে, অন্যদিকে আজ শনিবারও বিচারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অবস্থানরত জুনিয়ার ডাক্তাররা। ফলে নতুন করে উত্তেজনা আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Case) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+