তৎকালীন গোয়েন্দা প্রধানকে সারদা-কাণ্ডে ১০ ঘণ্টা জেরা, ফের তলব বৃহস্পতিবার
আবারও ডাকা হল অর্ণব ঘোষকে। বুধবার টানা ১০ ঘণ্টা সিবিআই জেরার পর বেরিয়ে তিনি জানান, ফের কাল আসবেন তিনি। সমস্তরকম সহয়োগিতা করবেন তদন্তে।
আবারও ডাকা হল অর্ণব ঘোষকে। বুধবার টানা ১০ ঘণ্টা সিবিআই জেরার পর বেরিয়ে তিনি জানান, ফের কাল আসবেন তিনি। সমস্তরকম সহয়োগিতা করবেন তদন্তে। সিবিআই সূত্রে খবর, এদিনের জেরায় সহযোগিতা না করায় আবারও তাকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ফের তলব করা হয়েছে তাঁকে।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ ধরানোর পর সারদা তদন্তে তলব করা হয়েছিল অর্ণব ঘোষকে। তলব করা হয়েছিল কলকাতার আরও এক পুলিশ অফিসার দিলীপ হাজরাকে। তিনি এদিন হাজিরা দেননি। তবে অর্ণব ঘোষ হাজিরা দেন। তাঁকে ১০ ঘণ্টা জেরা করা হয়।
লোকসভা ভোট মিটতেই সারদা মামলায় সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। সিবিআই সারদা মামলায় এডিজি সিআইডির অফিসে গিয়ে নোটিশ ধরানোয় সমস্যা বেড়েছে রাজীব কুমারের। আবার তৎকালীন বিধানগরের ডেপুটি পুলিশ কমিশনার অর্ণব ঘোষকে তলব করেছে। তলব করা হয়েছে পুলিশ অফিসার দিলীপ হাজরাকে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications