আরজি কর ধর্ষণ মামলায় প্রমাণ লুকানোর চেষ্টা! সিবিআই স্ক্যানারে কলকাতা পুলিশের ১১ জন, চার্জশিটে ফাঁস হবে এবার?
RG kar Hospital Rape case: আরজি কর ধর্ষণ খুন মামলায় চাঞ্চল্যকর মোড়। সিবিআই স্ক্যানারে কলকাতা পুলিশের ১১ জন কর্মীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খুব শীঘ্রই এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে ধর্ষণ এবং খুনের মামলায় 'বৃহত্তর ষড়যন্ত্রের'র কথাও বলেছে সিবিআই। আর সেই ষড়যন্ত্রের সূত্রে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
জানা যাচ্ছে, ইতিমধ্যে কলকাতা পুলিশের এক মহিলা আধিকারিক ইতিমধ্যে cgo কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন বলে জানা জানা যাচ্ছে। যা খবর, ওই মহিলা আধিকারিক টালা থানায় কর্মরত। তাঁর সঙ্গে বেশ কিছু নথি নিয়েই এদিন সিবিআই দফতরে হাজিরা দেন প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে ওই আধিকারিককে সিবিআই জেরা করছে বলে খবর (RG kar Hospital Rape case)।

বাকি ১০ জনকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে। আজ সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় তাঁদের জেরা করা হবে। জানা গিয়েছে, সিবিআই ধর্ষণ এবং খুনের মামলায় এদিন যে ১১ জনকে তলব করেছে তারা সবাই ঘটনার দিন আরজি কর পুলিশ চৌকি কিংবা তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। তাঁদেরকে জেরা করেই প্রমাণ লোপাট সহ ষড়যন্ত্রের একেবারে সূত্রে পৌঁছানোর চেষ্টা করা হবে, এমনটাই সিবিআই সূত্রে খবর।
বলে রাখা প্রয়োজন, গইত কয়েকদিন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। অভিযোগ জানান, তদন্তের বিষয়ে কিছুই তাঁদের জানানো হচ্ছে না। সেই সময় সময় আদালতকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে আছে। খুব শীঘ্রই একটি অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে।
এমনকী গোটা ঘটনা খুব শীঘ্রই স্পষ্ট হবে বলেও ইঙ্গিত দেয় সিবিআই। বলে রকাহা প্রয়োজন, ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসিকে গ্রেফতার করে সিবিআই। যদিও ৯০ দিন পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি।
ফলে জামিন পেয়ে যান দুজনেই। যা নিয়ে কম বিতর্ক হয়নি। তদন্তের প্রয়োজনে টালা থানার ওসির ফোনটিকে বাজেয়াপ্ত করা হয়। সম্প্রতি সিবিআই ইঙ্গিত দেয়, ওই ফোনে অনেক রহস্যের জাল রয়েছে। এখন দেখার সেই রহস্যের জাল ফাঁস করে সবার সামনে আনতে সিবিআই পারে কিনা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications