শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে তৎপরতা সিবিআই-এর! রোজভ্যালি কাণ্ডে প্রতিবেশী রাজ্যে পেশ চার্জশিট

বিপাকে রাজ্যে মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে (Shreya Pandey)। সিবিআই (CBI)-এর তরফে তাঁর বিরুদ্ধে রোজভ্যালি (Rosevalley) মামলায় চার্জশিট (Chargesheet) দাখিল করা হয়েছে। ভুবনেশ্বরের আদালতে এদিন জমা দেওয়া সাপ্লিমে

বিপাকে রাজ্যে মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pandey) মেয়ে শ্রেয়া পাণ্ডে (Shreya Pandey)। সিবিআই (CBI)-এর তরফে তাঁর বিরুদ্ধে রোজভ্যালি (Rosevalley) মামলায় চার্জশিট (Chargesheet) দাখিল করা হয়েছে। ভুবনেশ্বরের আদালতে এদিন জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁর নাম উল্লেখ রয়েছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি হননি শ্রেয়া পাণ্ডে।

কোটি কোটির লেনদেন

কোটি কোটির লেনদেন

সিবিআই-এর অভিযোগ, শ্রেয়া পাণ্ডের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ইন্টেরিয়র ডেকরেশন সংস্থার সঙ্গে রোজভ্যালির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এব্যাপারে বেশ কিছু নথিপত্রও সিবিআই-এর কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এদিন সিবিআই-এর জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে শ্রেয়া পাণ্ডের ব্যবসায়িক সহযোগীর নামও রয়েছে। এর আগে রোজভ্যালির সঙ্গে লেনদেন নিয়ে ইডিরও মুখোমুখি হতে হয়েছিল শ্রেয়া পাণ্ডেকে। মূলত তাঁর ইন্টেরিয়র ডেরোরেশন সংস্থার সঙ্গে রোজভ্যালির লেনদেনের সম্পর্কে জানতেই ইডি তলব করেছিল তাঁকে। সূত্রের খবর অনুযায়ী, রোজভ্যালির থেকে পাওয়া টাকা শ্রেয়া ও তাঁর মায়ের অ্যাকাউন্টে ঢুকেছিল। যার পরিমাণ কয়েক কোটি টাকা।
সিবিআই সূত্রে জানা গিয়এছে, গৌতম কুণ্ডুর চিন সফরে সঙ্গী হয়েছিলেন শ্রেয়া পাণ্ডে। কেন বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে বিদেশ সফর, সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে শ্রেয়া পাণ্ডেকে।

 শ্রেয়ার সাফাই

শ্রেয়ার সাফাই

সিবিআই ও ইডিরা জিজ্ঞাসাবাদের সময় শ্রেয়া পাণ্ডে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন, তিনি ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যবসা করেন। রোজভ্যালিক মন্দারমনির হোটের এবং পার্কস্ট্রিটের অফিস সাজাতে তাঁর সঙ্গে চুক্তি করেছিল রোজভ্যালি। যে টাকা তিনি পেয়েছিলেন, তা পারিশ্রমিক। তৎকালীন সময়ে সাধন পাণ্ডে মেয়ের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কাজের সুনামের জেরেই ডাকা হয়েছিল। এর বাইরে অন্য কিছু মানতে তিনি অস্বীকার করেছিলেন।

 নারদ কাণ্ডেও নাম জড়িয়েছিল শ্রেয়ার

নারদ কাণ্ডেও নাম জড়িয়েছিল শ্রেয়ার

এর আগে নারদ কাণ্ডেও নাম জড়িয়েছিল শ্রেয়া পাণ্ডের। নারদ কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জেরার সময়েই শ্রেয়া পাণ্ডের নাম সামনে আসে।

কোনও তথ্য নেই, দাবি শ্রেয়ার

কোনও তথ্য নেই, দাবি শ্রেয়ার

এদিনের চার্জশিট প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তরফে শ্রেয়া পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, এব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য নেই। সিবিআই-এর চার্জশিটে নাম থাকার বিষয়টি তিনি কার্যত অস্বীকার করেছেন।

২০২১-এর বিধানসভা ভোটের আগে তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। সেই সময়ও প্রশ্ন উঠেছিল, তাহলে কি বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন শ্রেয়া পাণ্ডে। এর পরে এবারের কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূলে বাবা সাধন পাণ্ডের অন্যতম বিরোধী পরেশ পালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+