RG Kar Hospital Case: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি, FIR করল সিবিআই, নাম রয়েছে সন্দীপ ঘোষেরও
RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে আরও চাপে সন্দীপ ঘোষ! আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। তাতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের নাম আছে বলে জানা যাচ্ছে। একাধিক ধারায় এই মামলা সিবিআই রুজু করেছে বলে জানা যাচ্ছে। ফলে সন্দীপ ঘোষের যে চাপ বাড়ল তা কার্যত স্পষ্ট।
জানা যাচ্ছে, আর্থিক দুর্নীতি, তোলাবাজি সহ ওষুধ এবং চিকিৎসাজাত বর্জ্য পাচারের মতো মারাত্মক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে। সেই সমস্ত ঘটনার তদন্ত করবে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের (RG Kar Hospital Case) বিপুল আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

শুধু তাই নয়, সকাল ১০ টার মধ্যে সিটকে এই সমস্ত তদন্তের নথি, ডকুমেন্ট হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এই নির্দেশের পরেই আজ শনিবার সমস্ত নথি-ডকুমেন্ট সিবিআই'য়ের হাতে তুলে দেয় রাজ্য তদন্তকারী সংস্থা সিট।
আর তা খতিয়ে দেখার পরেই দিল্লিতে সিবিআই শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার তদন্তকারী সংস্থা। দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। এমনকি আইনজীবীদের সঙ্গেও বৈঠক হয়। আর সেই বৈঠক খতিয়ে দেখার পরেই আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। যেখানে সন্দীপ ঘোষের নাম আছে বলেও জানা যাচ্ছে। যা অন্তত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, আরজি কর কাণ্ডে প্রথম এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। আজ শনিবার, নবম দিন আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই। একই সঙ্গে পলিগ্রাফ টেস্টও করা হচ্ছে। এজন্য দিল্লি থেকে সিবিআই'য়ের বিশেষ টিম এসেছে। একদিকে যখন এহেন পদক্ষেপ সিবিআই'য়ের, অন্যদিকে এফআইআর দায়ের হল।
আরজি কর হাসপাতালের এক সময়ের ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। বলেন, দাবিদারহীন মৃতদেহ পাচার, বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, মেডিসিন বাংলাদেশের পাচারের মতো মারাত্মক অভিযোগে জড়িত নাকি সন্দীপ। এমনকি তোলাবাজি,বিপুল আর্থিক কেলেঙ্কারির সঙ্গেও যুক্ত সে। সম্প্রতি এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন আখতার আলি। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications