অনুমতি পেল না সিবিআই, কেন নারকো টেস্ট হচ্ছে না সঞ্জয় রায়ের?

নারকো টেস্ট হচ্ছে না আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের। সিবিআই নারকো টেস্ট করতে চায় ধৃত সিভিক ভলেন্টিয়ারের। সেই আবেদন নিয়ে শিয়ালদহ আদালতে পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু শেষ পর্যন্ত এই টেস্ট করার ছাড়পত্র মেলেনি। কারণ, সঞ্জয় এই টেস্ট দিতে ইচ্ছুক নন।

এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সেই টেস্ট হওয়ার পরেও একাধিক খটকা রয়েছে তদন্তকারীদের। সঞ্জয় রায় সব প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছে না। গরমিল থাকছে কিছু ক্ষেত্রে। জিজ্ঞাসাবাদেও সঞ্জয়ের থেকে সব সত্যি বেরিয়ে আসছে না। তেমনই কথা সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়।

sanjay roy

তদন্তের অগ্রগতির স্বার্থে সঞ্জয় রায়ের নারকো টেস্ট করা উচিত। এই কথা সিবিআই মনে করে। অনুমতির জন্য আজ শুক্রবার আদালতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিক ও আইনজীবী। সঞ্জয় রায়ের তরফেও আইনজীবী উপস্থিত ছিলেন। কিন্তু এই টেস্ট দিতে অস্বীকার করেছেন সঞ্জয় রায়।

পলিগ্রাফ টেস্টে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে সঞ্জয়। সেই উত্তর সঠিক কী না, এছাড়াও আরও তথ্য জানার জন্য সিবিআই নারকো টেস্টের আবেদন করেছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর কোর্টে এই আবেদন করা হয়। এক্ষেত্রে সঞ্জয় রায়ের সম্মতিও প্রয়োজন। সেই সম্মতি মেলেনি। কনসেন্ট স্টেটমেন্টে দেখা যায়, সঞ্জয় রাজি হয়নি।

সেই বক্তব্য সিবিআই আইনজীবীকে দেখানো হয়। লিগাল এইডের আইনজীবীও দেখেন। নারকো পরীক্ষায় একাধিক প্রশ্ন উঠেছে দেশে। নারকো টেস্ট সংবিধান বিরোধী। এই বক্তব্য বিভিন্ন রায়ে উঠে এসেছে। এই পরীক্ষা একজন সাধারণ মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে। এই কথা বহু জায়গায় উঠেছে।

সেজন্য যার উপর এই পরীক্ষা হবে তার অনুমতি নেওয়া অবশ্যম্ভাবী। তিনি রাজি হলে তবেই এই পরীক্ষা হবে। এই নির্দেশ আইনে রয়েছে। এক্ষেত্রে সঞ্জয় রায় নারকো টেস্ট দিতে রাজি হয়নি। তাই এই পরীক্ষা থেকে সরে আসতে হচ্ছে সিবিআইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+