এসএসসি নিয়োগ দুর্নীতিতে ৯৮ জন প্রার্থীকে জেরা করবে সিবিআই, চাপ বাড়ছে রাজ্যের উপর
এসএসসি দুর্নীতি মামলায় আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল সিবিআই। এসপি সিনহাকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। কমিটির দুই সদস্যকেও তলব করা হয়েছে। এবার এসএসসি-র ৯৮ জন প্রার্থীকেও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিল সিবিআই।
এসএসসি দুর্নীতি মামলায় আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল সিবিআই। এসপি সিনহাকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। কমিটির দুই সদস্যকেও তলব করা হয়েছে। এবার এসএসসি-র ৯৮ জন প্রার্থীকেও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিল সিবিআই। মোট কথা এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে চাপ বাড়ছে রাজ্যের উপর।

এসএসসি দুর্নীতি মামলায় এদিন আরও কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের তির ছুড়েছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার দিকে। তাঁকে প্রয়োজনে গ্রেফতার করে জেরা করার প্রয়োজন বলে জানিয়েছে হাইকোর্ট। তারপরই সিবিআই এদিনই ফের তাঁকে তলব করে।
একদিকে একের পর এক ডিভিশন বেঞ্চ এসএস দুর্নীতি মামলাটি এড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় সিঙ্গল বেঞ্চ শান্তিপ্রসাদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করেছে। আর এদিন রক্ষাকবচ শেষ হতেই শান্তিপ্রসাদকে তলব করল সিবিআই। এসএসসির চার উপদেষ্টাকেও জেরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইও সঙ্গে সঙ্গে তাদের তলব করেছে।
আর এসএস দুর্নীতি মামলায় সিবিআই সবথেকে কড়া পদক্ষেপ নিয়েছে ৯৮ জন প্রার্থীকে জেরা করার সিদ্ধান্ত নিয়ে। এতদিন প্রার্থীরা শুধু আন্দোলন করেই যাচ্ছিলেন। কিন্তু তাঁদের এবার সরাসরি অন্তর্ভউক্ত হতে চলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। কোন প্রার্থীর সঙ্গে কী দুর্নীতি হয়েছে, তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই। তাই এই জেরায় উপরতলা থেকে নীচুতলার বহু নেতার নাম আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দুর্নীতির শিকড় কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, তা জানতে চাইছে সিবিআই।
এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে সিবিআই দফতরে আজই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সার্ভে পার্ক থানার ওসিকে সিবিআই দফতরে এসএসসি কর্তার হাজিরার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এসএসি সংক্রান্ত মামলা একের পর এক ডিভিশন বেঞ্চ ফেরত পাঠিয়ে দেওয়া নিয়ে নাটক জমে ওঠে। প্রধান বিচারপতি হ্স্তক্ষেপ করার পরও কোনও বেঞ্চ এই মামলাটি শুনতে চায়নি।
সোমবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এসএসসি-সহ ১০টি মামলা থেকে সরে দাঁড়ায়। এদিন এসএসসির মামলাটি প্রধান বিচারপতির কাছে যাওয়ার পর তিনি মামলার শুনানি বিচারপতি টিএস শিবাগনানম ও সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে পাঠিয়ে দেন। কিন্তু তাঁরাও মামলাটি শুনতে রাজি হননি। এরপর সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ পাঠালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।












Click it and Unblock the Notifications