RG kar: অভয়াকে গণধর্ষণ করা হয়েছে? কলকাতা হাইকোর্টে বিস্ফোরক তথ্য দিল সিবিআই
RG kar Hospital Doctor Death Case: আরজি কর (RG kar Hospital) কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! এটি কোনও গণধর্ষণের ঘটনা নয় বলে জানিয়ে দিল সিবিআই (CBI)। গত শুনানিতে এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ শুক্রবার এই বিষয়ে শুনানি হলে আরজি কর কাণ্ডে কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দেয় সিবিআই।
একই সঙ্গে আদালতে তদন্তকারী সংস্থা স্পষ্ট জানায়, এটি কোনও গনধর্ষনের ঘটনা নয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত এবং আমাদের তদন্ত তাই বলছে। এমনকি এই বিষয়ে সিবিআই'য়ের আরও যুক্তি, আমরা সব তথ্যপ্রমাণ, DNA ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। ১৪ ডাক্তার নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সব খতিয়ে দেখা হয়। আর তা খতিয়ে দেখে স্পষ্ট যে অভয়াকে গণধর্ষণ করা হয়নি।

যা এই মামলায় (RG kar Hospital Doctor Death Case) গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
DNA Profile কার করা হয়েছে?
কলকাতা হাইকোর্টে এদিন আরজি কর সংক্রান্ত শুনানিতে একাধিক বিষয় উঠে আসে। মামলার শুনানিতে সিবিআই'য়ের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, DNA Profile কি শুধুমাত্র একজন অভিযুক্তের করা হয়েছে নাকি আরো কারো করা হয়েছে? উত্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, একজনের করা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্টও আছে। শুধু তাই নয়, আইনজীবী মারফৎ সিবিআই আরও বলে, ঘটনাস্থলে একজনের DNA পাওয়া গিয়েছিল। আর তাই একজনের করা হয়েছে। তবে এদিন মামলার শুনানিতে পরিবারের তরফে সিবিআই 'য়ের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়।
কলকাতা হাইকোর্টে অভয়ার পরিবার জানায়, সহকারী সুপারের কোনও বয়ান নেওয়া হয়নি। পুলিশ এবং সিবিআইয়ের পর্যায়ভিত্তিক তদন্ত দেখলে আদালত অবাক হয়ে যাবে বলেও সওয়াল। তবে সিবিআই'য়ের তরফে তোলা একাধিক অভিযোগ এদিন খন্ডন করে সিবিআই।
তাঁরা জানান, সহকারি সুপারকে ইতিমধ্যে জেরা করা হয়েছে। সমস্ত নার্স, চিকিৎসক এবং যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই প্রসঙ্গেই আদালত কাকে কাকে এখনও পর্যন্ত জেরা করা হয়েছে সে বিষয়ে জানতে চান বিচারপতি। এমনকী এই বিষয়ে তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে।
বর্তমানে তদন্ত কোন পর্যায়ে
এদিন মামলায় বর্তমানে তদন্ত কোন পর্যায়ে সে বিষয়ে সিবিআই'য়ের জানতে চান বিচারপতি। উত্তরে তদন্তকারী সংস্থা জানায়, ঘটনার পরে তথ্যপ্রমাণ লোপাট - নষ্ট করা সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেটাই আমরা দেখছি। এক্ষেত্রে বিচারপতির প্রশ্ন, আপনাদের মতে অভিযুক্ত একজনই? উত্তরে হ্যাঁ বলেই জানায় সিবিআই। তদন্তে এখনও পর্যন্ত তাই পাওয়া গিয়েছে। তবে কবে এই মামলার শুনানি শেষ হবে সে বিষয়ে জানতে চায় কলকাতা হাইকোর্ট। সে বিষয়ে অবশ্য কোনও আশার আল দেখাতে পারেনি সিবিআই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications