CBI Raid: আরজি কর হাসপাতালের দুর্নীতিতে ১৫ জায়গায় সিবিআই হানা! সন্দীপের বাড়িতেও তদন্তকারীরা

CBI Raid: আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল তদন্তভার নেওয়ার পর আজ জোরকদমে আসরে তদন্তকারীরা।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই সকাল থেকে ১৫টি জায়গায় চলছে সিবিআই হানা। তদন্তকারীরা পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের বাড়িতেও।

CBI Raid

এদিন সকাল সাতটার আগেই সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান সিবিআই তদন্তকারীরা। দীর্ঘক্ষণ কলিং বেল বাজানো হয়। ফোনও করা হয়। কিন্তু সাড়া মিলছিল না। গতকাল টানা নবম দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ। আজ তাঁর বাড়িতেই পৌঁছে গেল সিবিআই।

সকাল ৮টা নাগাদ সন্দীপ দরজা খুলে বেরিয়ে এসে গেট খুলে দেন। এরপর তাঁর বাড়িতে প্রবেশ করেন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্ত করছে সিবিআই। এরপর আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যে আর্থিক অনিয়মের অভিযোগ করেছিলেন তারও তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই।

ইতিমধ্যেই সেই বিষয়ে ডা. সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। তারই তদন্তে এদিনের হানা বলে মনে করা হচ্ছে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ও টক্সিকোলজির ডেমনস্ট্রেটর ডা. দেবাশিস সোমের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। আখতারের দুর্নীতি ও অনিয়মে এই চিকিৎসকের নামেও অভিযোগ করেছিলেন।

জানা যাচ্ছে, সন্দীপের কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠজনের বাড়িতেও চলছে সিবিআই হানা। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও স্বস্তি পাননি সন্দীপ। গতকাল স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে সমস্ত নথি হস্তান্তর করে এসেছিল।

আরজি কর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকেও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। এ ছাড়া কেষ্টপুর, এন্টালি, হাওড়ার বিভিন্ন জায়গায় সিবিআই হানা চলছে। দেবাশিসের বাড়ি কেষ্টপুরে। এন্টালিতে আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ থাকেন। সেখানেও সিবিআই হানা চলছে। হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহের দায়িত্বপ্রাপ্ত বিপ্লব সিংয়ের হাওড়ার বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+