রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত, চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর
সারদা চিটফান্ড মামলার তদন্তে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর। সূত্রের খবর অনুযায়ী, চিটফান্ড তদন্তে ফোনের কল রেকর্ড ঘাটতে গিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য পাওয়ার দাবি করেছে সিবিআই।
সারদা চিটফান্ড মামলার তদন্তে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর। সূত্রের খবর অনুযায়ী, চিটফান্ড তদন্তে ফোনের কল রেকর্ড ঘাটতে গিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য পাওয়ার দাবি করেছে সিবিআই। কল রেকর্ডের শেষ পাঁচটিতেই নাকি কথোপকথন রয়েছে রাজীব কুমারের সঙ্গে সারদার তৎকালীন পদস্থ আধিকারিকের। সিবিআই সূত্রের দাবি সেই আধিকারিক সারদা কর্তা সুদীপ্ত সেনেরও নাকি কাছের।

শুক্রবার তাদের দেওয়া আদেশে অন্তবর্তীকালীন রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে বলে জানানো হয়। তবে সাতদিনের মধ্যে আগাম জামিনের জন্য তিনি আবেদন করতে পারবেন বলে জানানো হয়।
সারদা তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে তদন্তের তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ করে সিবিআই। ৩ ফেব্রুয়ারি
সারদা তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সরকারি বাসভবনে গিয়েছিল সিবিআই। তারপরই তোলপাড় শুরু হয়ে যায় রাজনীতিতে। পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তী সময়ে ৮ দিন ধরে শিলং-এ জেরা করা হয় রাজীব কুমারকে। জিজ্ঞাসাবাদের পর শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications