৩ ঘণ্টার বেশি জেরা করা যাবে না, সুবোধ অধিকারীর আবেদনে CBI-কে নির্দেশ হাইকোর্টের

৩ ঘণ্টার বেশি জেরা করা যাবে না, সুবোধ অধিকারীর আবেদনে CBI-কে নির্দেশ হাইকোর্টের

৩ ঘণ্টার বেশি সুবোধ অধিকারীকে জেরা করা যাবে না। সিবিআইকে কড়া িনর্দেশ কলকাতা হাইকোর্টের। সম্প্রতি শাসক দলের একাধিক েনতাকে ঘণ্টার পর ঘণ্টা েজরা করতে দেখা গিয়েছে সিবিআই-ইডিকে। কয়েরদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৫ ঘণ্টা জেরা করেছে ইডি। কিন্তু এবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে ৩ ঘণ্টার বেশি জেরা করা যাবে না।

চিটফান্ড কাণ্ডে যোগ

চিটফান্ড কাণ্ডে যোগ

চিটফান্ড কাণ্ডে নাম জড়িয়েছে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির গ্রেফতারির পর আরও বেশি করে তাঁর উপর নজরদারি শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই বীজপুরের বিধায়কের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই অফিসাররা। হালিশহর এবং কলকাতা মিলিেয় মোট ৬টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে।

সিবিআই তলব

সিবিআই তলব

সুবোধ অধিকারীর একাধিক বাড়িতে তল্লাশি চালানোর পরেই সুবোধ অধিকারীকে তলব করে সিবিআই। প্রথম দিনে তলবের ১ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়। সেদিন হাজিরা এড়িয়ে যান বিধায়ক। তারপরেই সুবোধ অধিকারীকে পরের দিন তলব করা হয়। সেদিনও হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী সিবিআইয়ের কাছে চিঠি দিয়ে সময় চেয়ে নেয়।

আদালতের নির্দেশ

আদালতের নির্দেশ

তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীজপুরের বিধায়ক। সেই আবেদনের প্রেিক্ষতেই সোমবার হাইকোর্ট জানিয়ে দেয় যে ৩ ঘণ্টার বেশি বিধায়ককে জেরা করা যােব না। সম্প্রতি শাসক দলের একাধিক েনতা মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই। মলয় ঘটকের বাড়িতে হানা দিয়ে দীর্ঘক্ষণ তাঁকে জেরা করা হয়েছে। পরেশ পালকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। সেভাবে সুবোধ অধিকারীকে জেরা করা যাবে না বলে জািনয়েছে হাইকোর্ট। যেহেতু তাঁেক সাক্ষী হিসেবে তলব করা হচ্ছে সেহেতু তাঁকে দীর্ঘক্ষণ আটকে রেখে জেরা করতে পারবে না সিবিআই।

রক্ষা কবচ পেলেন সুবোধ

রক্ষা কবচ পেলেন সুবোধ

জেরার সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি গ্রেফতারি থেকেও রক্ষা কবচ পেয়েছেন সুবোধ অধিকারী। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে আদালত। কারণ ২৮ সেপ্টেম্বর সুবোধ অধিকারীকে বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলেছে সিবিআই। তার আগে ১০ দিনের মধ্যে আর সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+