নারদ মামলায় ফের রাজ্যের ২ মন্ত্রীকে তলব! সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হাজিরার নির্দেশ

একদিকে যেমন শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে তলব করা হয়েছে, ঠিক তেমনই তলব করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সুব্রত মুখোপাধ্যায়কে।

নারদা মামলার তদন্ত দ্রুত শেষ করতে চায় সিবিআই। সেদিকে লক্ষ্য রেখে দিল্লি ও কলকাতা একসঙ্গে জেরা পর্ব চলছে। সূত্রের খবর অনুযায়ী, একদিকে যেমন শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে তলব করা হয়েছে, ঠিক তেমনই তলব করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সুব্রত মুখোপাধ্যায়কে।

নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ

নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সুব্রত মুখোপাধ্যায়কে।

আগের জেরা দুজনকে

আগের জেরা দুজনকে

নারদ মামলা এই দুই মন্ত্রীকে এর আগেও জেরা করেছে সিবিআই। ২০১৭-র সেপ্টেম্বরে প্রথমবার তলব করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। তবে তদন্তকারী
সংস্থার ইঙ্গিত, এই জিজ্ঞাসাবাদ মিটলে বড় পদক্ষেপ করতে পারেন তারা।

বয়ান রেকর্ডের জন্য তলব

বয়ান রেকর্ডের জন্য তলব

সিবিআই সূত্রে খবর, যাঁদের ডাকা হচ্ছে তাঁদের আগেও ডাকা হয়েছিল। তবে, এই মামলায় চার্জশিট পেশের আগে বেশ কিছু ক্ষেত্রের জন্য বয়ান রেকর্ডের প্রয়োজন রয়েছে। সেই কারণেই ফের তলব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+