সারদাকাণ্ডে ফের সক্রিয় সিবিআই! প্রথম তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ

সারদা তদন্তে প্রথম তদন্তকারী অফিসার প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সারদা তদন্তে প্রথম তদন্তকারী অফিসার প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ২০১৯-এর ভোটের পর সারদা তদন্তে এটাই প্রথম জিজ্ঞাসাবাদ। অপর তদন্তকারী অফিসার দিলীপ হাজরাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। প্রথমের দিকে একবার হাজিরা দিলেও, পরবর্তী সময়ে দিলীপ হাজরা হাজিরা দেননি বলে জানা গিয়েছে।

সারদাকাণ্ডে ফের সক্রিয় সিবিআই! প্রথম তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ

সারদা তদন্তে রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য সরকার সিট গঠন করেছিল। সেই তদন্ত শুরুর সময় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন প্রভাকর নাথ। এর আগেই এই দুই অফিসারকে তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে।

২০১৮ সালে সারদা তদন্তে একাধিক আইপিএসকে তলব করেছিল সিবিআই। যাঁদের মধ্যে ছিলেন রাজীব কুমার, বিনীত গোয়েল, তমাল বসু এবং পল্লবকান্তি ঘোষ। তলব
করা হয়েছিল তৎকালীন বিধাননগরের ডিসি ডিডি অর্ণব ঘোষকেও। গতবছরেই অপর তদন্তকারী অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সুদীপ্ত সেনকে যখন কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়, তখন আইও ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, তাঁরা কাজ করেছিলেন উচ্চতম কর্তৃপক্ষের নির্দেশে। এই নির্দেশ কোন কোন সময় কার কার ছিল তা খতিয়ে
দেখছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+