সুদীপকে ফোন সিবিআইয়ের, ক্ষুব্ধ মমতার টুইট আক্রমণ মোদীকে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটে প্রশ্ন তোলেন, কেন নোংরা রাজনীতি করছে বিজেপি? এভাবে তাঁদের আন্দোলন রদ করা যাবে না।

কলকাতা, ২০ ডিসেম্বর : তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনবার ফোন করায় ক্ষোভ প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার টুইট করে তিনি জানালেন, নোট কাণ্ডে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সব থেকে বেশি সরব হয়েছেন তাঁরাই। সেই প্রতিবাদ করার জেরেই বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটে প্রশ্ন তোলেন, কেন নোংরা রাজনীতি করছে বিজেপি? এভাবে তাঁদের আন্দোলন রদ করা যাবে না।

নোট বাতিল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাঁর নির্দেশে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে-ভিতরে ঝড় তোলেন।

সুদীপকে ফোন সিবিআইয়ের, ক্ষুব্ধ মমতার টুইট আক্রমণ মোদীকে

কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে যৌথ আন্দোলনে তৃণমূলের মুখ ছিলেন তিনিই। এবার তাই বেছে বেছে বিজেপি তাঁকেই টার্গেট করে। সুদীপ বন্দোপাধ্যায়কে এর মধ্যে তিনবার ফোন করেছে সিবিআই। সুদীপবাবু এই সিবিআই তলবের কথা দলনেত্রীকে জানান।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই সরব হন। টুইট করেন মোদী সরকারের বিরুদ্ধে। সমালোচনা করেন বিজেপি এই নোংরা রাজনীতির। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কী ভেবেছে, সিবিআইকে দিয়ে ভয় দেখালেই আমরা ল্যাজ গুটিটে ছুটব। তা হবে না। আমাদের আন্দোলন চলতেই থাকবে। যতক্ষণ না মোদী সরকার এই নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে, ততক্ষণ আন্দোলন থেকে পিছু হটার কোনও কারণই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+