নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল! সিবিআই-এর জালে আরও এক এজেন্ট
দীর্ঘ দিন ধরেই ইডি-সিবিআই-এর কাছে হাজিরা দিচ্ছেন। মিডিয়ার সামনে বলছেন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে সহযোগিতা করছেন। তবে এদিনে সেই তাপস মণ্ডলকে আর বাইরে রাখার সাহস দেখাল না সিবিআই।
শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার নিয়োগ দুর্নীতি জেলে থাকা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। সকাল এগারোটা থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে এবং আরও এক এজেন্টকে গ্রেফতার করে সিবিআই।

বারে বারে নাম নিয়েছিল কুন্তল
ইডির যাতে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে বারে বারে তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাপস মণ্ডল ৫০ লক্ষ টাকা নিয়েছে বলেও অভিযোগ করেছিল কুন্তল ঘোষ। এছাড়া কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতি এবং নীলাদ্রি ঘোষের নামও উঠে আসে। নীলাদ্রি ঘোষ এই নিয়োগ দুর্নীতিতে অন্যতম এজেন্ট।

গ্রেফতার তাপস-নীলাদ্রি
এদিন তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে সকাল এগারোটা নাগাদ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। তাঁরা সেই মতো এসেই ছিলেন। তারপর দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। এরপর চারটে নাগাদ তাঁকে দুজনকে গ্রেফতারের খবর জানা যায়। গ্রেফতার দেখানোর পরেই তাঁদের দুজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ, শারীরিক পরীক্ষার জন্য। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য লুকিয়ে যাচ্ছিলেন তাপস মণ্ডল। এছাড়া নিজের সম্পর্কে নানা তথ্য নিয়েও অসঙ্গতিপূর্ণ কথা বলছিলেন। তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্তও করছিলেন বলে অভিযোগ। তদন্তকারী এরই মধ্যে জানতে পেরেছিলেন মানিক ভট্টাচার্যের পুত্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তাপস মণ্ডল।

সোমবার আদালতে পেশ
এদিন এসএসকেএম থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, সোমবার এই দুজনকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে সিবিআই।

গ্রেফতারের পরে তাপস মণ্ডল
গ্রেফতারের পরে প্রতিক্রিয়ায় তাপস মণ্ডল বলেছেন, কুন্তল ঘোষ তো অভিযোগ করবেই। কেননা তিনি কুন্তল ঘোষের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন। এছাড়া তিনি তদন্তে সাহায্য করে যাচ্ছিলেন বলেও দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা মানিক ভট্টাচার্যের কাছের বলে পরিচিত তাপস মণ্ডল।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি সামনে আসার পরেই তাপস মণ্ডলের নাম উঠে আসে। তবে তার পরে মানিক ভট্টাচার্য-সহ আরও অনেককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকে বারে বারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে দেখা গিয়েছে তাপস মণ্ডলকে। তিনিই নিয়োগ দুর্নীতিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম সামনে এনেছিলেন। বলেছিলেন, ৩২৫ জন চাকরি প্রার্থীর থেকে ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল ঘোষ। বলেছিলেন গোপাল দলপতির নামও। তিনি তদন্তকারীদের বলেছিলেন, এজেন্টরা টাকা পৌঁছে দিয়েছে কুন্তল ঘোষের কাছে।












Click it and Unblock the Notifications