CBI Raid: ফের শহরে বিশাল টিম নিয়ে সিবিআই হানা, একাধিক জায়গায় তল্লাশি, কিন্তু কেন?
কলকাতা শহর ও আশপাশে চলছে সিবিআইয়ের খানাতল্লাশি। ৮০০ কোটি টাকা উধাও হয়ে গিয়েছিল দিল্লিতে। তারই তল্লাশিতে অভিযান চলছে কলকাতা ও আশপাশে। সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। এই খবর লেখা পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।
দিল্লিতে প্রায় ৮০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার ঘটনা সামনে আসে। সেই তদন্তেই শহরের একাধিক জায়গায় সিবিআইয়ের দল হানা দিয়েছে। ১১৫ নম্বর দত্তাবাদ মেইন রোডের বাসিন্দা সুপ্রিয় মল্লিক ইউকো ব্যাঙ্কের একজন অস্থায়ী কর্মী। তার বাড়িতে সিবিআই হানা দেয়। তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ চলছে।

পাশাপশি নিউটাউনের দুটি জায়গায় তল্লাশি চলছে। ইউনি ওয়ার্ল্ড সিটির ছয় তলা ও মুক্তধারা আপার্টমেন্ট এই দুটি জায়গাতেও তল্লাশি হয়। এছাড়াও সাপুরজিতে চলছে সিবিআই তল্লাশি। কালীপুজোর রাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০০ কোটি টাকা উধাও হয়ে যায়।
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে এই টাকা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকারও বেশি উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু কীভাবে হল এই ঘটনা? অনেক অ্যাকাউন্ট থেকে এখনও বাকি টাকা উদ্ধার করা যায়নি। সেই অ্যাকাউন্টগুলি থেকেই টাকা উদ্ধারের জন্য তল্লাশি চলছে।
সিবিআইয়ের ব্যাঙ্ক ফ্রড শাখার তরফে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সমস্ত ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার হচ্ছে। সেগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে।
সোমবার সকালে সিবিআই দফতর থেকে একাধিক দল তদন্তে বেরিয়ে যায়। প্রায় ২০ টি গাড়িকে বেরোয়ে দেখা গিয়েছে। নিউ টাউন, সল্টলেক সহ শহর কলকাতার একাধিক জায়গায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের বাড়িতে চলছে সিবিআই হানা। দত্তাবাদের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী সুপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেওয়া হয়েছে।
প্রশ্ন উঠেছে, তাহলে এই শহরেও কি ওই দুর্নীতির টাকা এসেছে? সর্ষের মধ্যে ভূত কি পাওয়া যাবে? তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই কর্তারা তথ্য জানায়নি বলেই খবর।












Click it and Unblock the Notifications