পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশের প্রতিবাদে ধর্নায় তৃণমূল! নড়েচড়ে বসল আয়কর দফতর

দুর্গা পুজো নিয়ে আয়কর দফতরের নোটিশের প্রতিবাদ মঙ্গলবার ধর্নায় তৃণমূল কংগ্রেস।

দুর্গা পুজো নিয়ে আয়কর দফতরের নোটিশের প্রতিবাদ মঙ্গলবার ধর্নায় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় তৃণমূলের বঙ্গ জননী শাখা। এদিকে, ধর্না নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ঘোষণার পরেই নড়েচড়ে বসে আয়কর দফতর। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে।

 পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশের প্রতিবাদে ধর্নায় তৃণমূল! নড়েচড়ে বসল আয়কর দফতর

পুজো কমিটিগুলিকে নোটিস পাঠানো নিয়ে আয়কর দফতরের পশ্চিমবঙ্গ সার্কেলের প্রিন্সিপাল কমিশনারের কাছে জানতে চেয়েছেন সিবিডিটির চেয়ারম্যান পিসি যোশী। গোটা ঘটনা সম্পর্কে রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী সেই রিপোর্টও জমা পড়ে গিয়েছে। তাতে জানানো হয়েছে, নিয়ম বোঝাতেই পুজো কমিটিগুলিকে ডাকা হয়েছিল।

এদিকে মঙ্গলবার আয়কর নোটিশের প্রতিবাদে ধর্নায় বসছে তৃণমূলের 'বঙ্গ জননী' শাখা। সুবোধ মল্লিক স্কোয়ারে এই ধর্নার কথা টুইটে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+