প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা! আইনি জটিলতায় ফের প্রক্রিয়া?
প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা কলকাতা হাইকোর্টে। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করতে চলেছে সরকার। আর এই মর্মে গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের ২৯ তারিখ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়। আর সেই বিজ্ঞপ্তিত
প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা কলকাতা হাইকোর্টে। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করতে চলেছে সরকার। আর এই মর্মে গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের ২৯ তারিখ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়। আর সেই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
২৯-৯-২২ এর বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেন ১০ চাকরিপ্রার্থী। ফলে নতুন করে আইনি জটিলতা তৈরি হতে চলেছে নিয়োগ প্রক্রিয়াতে? আশঙ্কা বাড়ছে। একদিকে যখন প্রস্তুতি নিয়োগ চলছে তখন এই মামলা ঘিরে নতুন করে এই আশঙ্কা তৈরি হচ্ছে। যদিও এই বিষয়ে শিক্ষা দফতরের তরফে কিছু বলা হয়নি। অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকশ চাকরি প্রার্থী। সাড়ে ৫০০ দিনেরও বেশি সময় ধরে চলছে ধর্না প্রার্থীদের।

প্রক্রিয়া আটকে যাবে না তো?
আজ বৃহস্পতিবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। পর্যবেক্ষণে বলেন, ''পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, কোন পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। যদিও আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি বেশক্ষণ হয়নি। আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। ফলে সেদিন মামলার শুনানি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। হঠাত করে ফের একবার প্রক্রিয়া আটকে যাবে না তো?

কোথায় জটিলতা?
বলে রাখা প্রয়োজন, শিক্ষা পর্ষদের তরফে দেওয়া ২৯-৯-২২ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, "নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন B.Ed যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও"। নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলা করেন ১০ চাকরিপ্রার্থী। মামলাকারীদের দাবি, B.Ed ডিগ্রীধারীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন না। আর সেখানেই যাবতীয় জটিলতা তৈরি হয়েছে।

১১ ডিসেম্বর প্রাথমিক টেট
বলে রাখা প্রয়োজন, ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে। আর তা নিতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মহালয়ার পরের দিনেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পর্ষদের তরফে। আর তা প্রকাশ করে বুঝিয়ে দেওয়া হয় রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সচেষ্ট। রেজিস্ট্রেশন করা যাবে লক্ষ্মীপুজোর পর থেকেই। অর্থাৎ তা শুরু হতে চলেছে আগামী ২১ অক্টোবর থেকে। ইতিমধ্যে এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াই শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পর্ষদের তরফে জানানো হয়েছে, পোর্টালের মাধ্যমে করা যাবে টেটর আবেদন। শুধু তাই নয়, এই পোর্টালের মাধ্যমে আবেদনের পাশাপাশি অ্যাডমিট কার্ডও তোলা যাবে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications