High Court: বিচারপতি মান্থার নামে পোস্টার কাণ্ডে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি আইনজীবীর

High Court: বিচারপতি মান্থার নামে পোস্টার কাণ্ডে জনস্বার্থ মামলা, রাজ্যের সংস্থা নয় অন্য সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি

বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী শামিন আহমেদ মামলা দায়ের করেছেন। কোনও রাজ্যের সংস্থা নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো হয়েছে। এদিকে আজই কলকাতা হাইকোর্টে তদন্তে আসছে বার কাউন্সিল অব ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অন্যদিকে আবার আইনজীবীদের একাংশ আজ কালাদিবস পালনের ডাক দিয়েছে।

হাইকোর্টে জনস্বার্থ মামলা

হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিচারপতি রাজশেখর মান্থার বাড়ি এবং এজলাসে পোস্টার দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী শামিম আহমেদ। বিচারপতি হাইকোর্টে প্রধানবিচারপতির বেঞ্চে এই মামলার জন্য অনুমতি চেয়েছিলেন। তাতে অনুমতি দিয়েছে বেঞ্চ। কোনও রাজ্যের সংস্থা নয় অন্য কোনও অরাজনৈতিক সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে মামলায়।

কালাদিবস পালন

কালাদিবস পালন

প্রতিবাদ নিয়ে দ্বিধাবিভক্ত বার অ্যাসোসিয়েশন। একদল আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আরেক দল সরে দাঁড়িয়েছেন। এই নিয়ে তুমুল টালমাটাল পরিস্থিতি হাইকোর্টে। আইনজীবীরা কেন আন্দোলন করতে পারবেন না তা নিয়ে তৎপর হয়েছে হয়েছে আইনজীবীদের একাংশ। তাই নিয়ে কালো ব্যাজ পরে আজ প্রতিবাদ দেখাবেন আইনজীবীদের একাংশ। কালা দিবস পালনের ডাক দিয়েছেন তাঁরা। এই নিয়ে সকাল থেকে হাইকোর্ট চত্ত্বরে চরম উত্তেজনা রয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে প্রতিবাদ নিয়েও দ্বিধা বিভক্ত আইনজীবীরা।

হাইকোর্টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

হাইকোর্টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

এদিকে আজ হাইকোর্টে আসছে বার কাউন্সিল অব ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তিন সদস্যের এই টিম বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার কাণ্ডের যাবতীয় তথ্য সংগ্রহ করবে। এজলাসে বিচারপতির নামে পোস্টারের ঘটনায় যাবতীয় তথ্য সংগ্রহ করবে তারা। খতিয়ে দেখবেন সিসিটিভি ফুটেজ। সেই সঙ্গে রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে কথা বলবেন তাঁরা। বিচারপতির এজলাসে তালা বন্ধ করে দেওয়া, এজলাসের মধ্যে আইনজীবীদের হাতাহাতিতে জড়িয়ে পড়া এই সব ঘটনা নিয়ে বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের সঙ্গে কথা বলবেন তাঁরা।

বিচারপতির নামে পোস্টার

বিচারপতির নামে পোস্টার

নজির বিহীন ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজশেখর মান্থার নামে পোস্টার পড়েছে হাইকোর্ট চত্ত্বরে। এমনকী তাঁর বাড়ির সামনেও পোস্টার দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার দিয়েছে তা জানতে পারেনি পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। লেক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বিচারপতি মান্থার বিরুদ্ধে অনৈতিক ভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেওয়ারক অভিযোগ করা হয়েছে পোস্টারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+