কামধেনু বিজ্ঞান পরীক্ষার বিরুদ্ধে মামলা হাইকোর্টে
কামধেনু বিজ্ঞান পরীক্ষার বিরুদ্ধে মামলা হাইকোর্টে
রাষ্ট্রীয় কামধেনু আয়োগের তরফে নেওয়া হবে কামধেনু বিজ্ঞান পরীক্ষা। আগামী ২৫ ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা। সেখানে নেই কোন বয়স, স্থান, কাল, জাতি বা শিক্ষার যোগ্যতা।

ফলে বুড়ো থেকে বাচ্চা, দেশী বা প্রবাসী সকলেই দিতে পারবেন এই কামধেনু গাউ পরীক্ষা। কোন চাকরি নয়, এই পরীক্ষায় পাশ করলে তারা পেয়ে যাবেন সার্টিফিকেট এবং নগদ টাকা।
কেন্দ্রীয় সরকারের প্রাণিসম্পদ মন্ত্রকের এমন আজব পরীক্ষার বিরুদ্ধে মামলা দায়ের হলো হাইকোর্টে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমন বেআইনি এবং ধর্মীয় ভাবনা থেকে পরীক্ষার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। সম্ভবত মঙ্গলবারই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি হবে।












Click it and Unblock the Notifications