পচা মাংস নিয়ে শোরগোল! জেরবার বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল-ক্যান্টিন
ভাগাড় ও পচা মাংসের আতঙ্কে জেরবার বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলিও। হস্টেল ও ক্যান্টিনগুলির রান্নাঘরকে আতঙ্ক থেকে নিরাপদে রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি।
ভাগাড় ও পচা মাংসের আতঙ্কে জেরবার বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলিও। হস্টেল ও ক্যান্টিনগুলির রান্নাঘরকে আতঙ্ক থেকে নিরাপদে রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি। আপাতত সেখানকার মাংসা কোথা থেকে আসে তা খতিয়ে দেখার কাজ শুরু করছেন কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।

হস্টেল ও ক্যান্টিনে সরবরাহ করা মাংসের নমুনা পরীক্ষা করা হবে সেখানকার ল্যাবরেটরিতে । এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ভেন্ডারদের থেকে মাংল যাচাই করে নেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে দুটি বিশ্ববিদ্যালয় সূত্রে।
বজবজের ভাগাড় কাণ্ড সামনে আসার পর থেকেই পর পর সামনে আসতে থাকে কলকাতা-সহ সংলগ্ন একাধিক জায়গায় নাম। কাঁকিনাড়া, জগদ্দল, কল্যাণী কিংবা ট্যাংরা, ভাগাড় থেকেই নাকি মাংস সরবরাহ করা হত কলকাতার একাধিক হোটেলে। এরপরে নারকেলডাঙা, নিউটাউনে ফ্রিজারে রাখা মাংসের খোঁজ পাওয়া যায়। সেখানে রাসায়নিকে ডুবিয়ে মাংস সতেজ রাখা হত বলে অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের খাবার খেয়ে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেই দিকে নজর রাখা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়গুলির সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications