গৌরী লঙ্কেশ খুনে প্রতিবাদ কলকাতাতেও
বেঙ্গালুরুতে নিজের বাড়িতে সাংবাদিক, লেখিকা তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় সারা দেশের সঙ্গে প্রতিবাদে মুখর কলকাতাও। প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রতিবাদ সভাতেও মুখর কলকাতা।
বেঙ্গালুরুতে নিজের বাড়িতে সাংবাদিক, লেখিকা তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় সারা দেশের সঙ্গে প্রতিবাদে মুখর কলকাতাও। প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রতিবাদ সভাতেও মুখর কলকাতা। সন্ধেয় প্রেসক্লাব থেকে মোমবাতি মিছিল

সাংবাদিক, লেখিকা তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদে পথে নামছে কলকাতা। বিকেল ৪ টেয় একাডেমির সামনে রানুচ্ছায়া মঞ্চে প্রতিবাদ সভার ডাক দিয়েছে এপিডিআর।
বিকেল সাড়ে ৫ টা নাগাদ মৌলালি মোড়ে গৌরী লঙ্কেশের নৃশংস খুনের প্রতিবাদ মিছিল করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। মৌলালি মোড় থেকে মিছিল যাবে এন্টালি মার্কেট পর্যন্ত।
সন্ধে ৬ টায় কলকাতার সব থেকে বড় প্রতিবাদ মিছিলটি হতে চলেছে প্রেসক্লাব থেকে। মোমবাতি মিছিলের মাধ্য়মে গৌরী লঙ্কেশের খুনের প্রতিবাদ জানানো হবে।
ঘটনার কড়া নিন্দা করেছে কলকাতা প্রেসক্লাব। এক মহিলার ওপর বর্বোরচিত হামলার পর খুনের গটনার নিন্দা করা হয়েছে প্রেসক্লাবের তরফ থেকে। খুনের ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
এর আগেও দেশের বিভিন্ন অংশে হওয়া নৃশংস ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে কলকাতা। এবার গৌরী লঙ্কেশের নৃশংস খুনের ঘটনায় কলকাতার সরব হওয়ার ঘটনা কলকাতার প্রকৃত চরিত্রকেই বুঝিয়ে দিচ্ছে।












Click it and Unblock the Notifications