মুখ্যমন্ত্রী মমতার অনন্য ভাবনা পথ দুর্ঘটনা কমিয়েছে শহর কলকাতায়
পথ নিরাপত্তায় নজিরবিহীন ভাবে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেভ লাইফ সেফ ড্রাইভ প্রকল্পের কারণ শহরে দুর্ঘটনা অনেকটাই কমেছে।
পথ নিরাপত্তায় নজিরবিহীন ভাবে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেভ লাইফ সেফ ড্রাইভ প্রকল্পের কারণ শহরে দুর্ঘটনা অনেকটাই কমেছে। ২০১৮ সালে অন্যান্য বছরের তুলনায় ১৫ শতাংশ কমেছে শহরের রাস্তায় দুর্ঘটনা।

কমছে শহরের রাস্তায় দুর্ঘটনা
পথ নিরাপত্তায় বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। সেভ লাইফ সেফ ড্রাইভ প্রকাল্পটি শুরু হয়েছিল ২০১৬ সালের ৮ জুলাই। তারপর থেকে কলকাতা ট্রাফিক পুলিসের পক্ষ থেকে কড়া ভাবে নজরদারি চালানো হয়েছে। প্রকল্পটি সবরকম ভাবে সফল করে তোলার চেষ্টা চালিয়েছেন তাঁরা। যার জেরে মাত্র তিন বছরের মধ্যেই শহরের রাস্তায় দুর্ঘটনা নজিরবিহীন ভাবে কমেছে। ২০১৫ সালে যেখান দুর্ঘটনা ঘটেছিল ৩৭৩৯টি। পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছিল ৪২২টি। ২০১৮ সালে সেটা কমে দাঁড়িেয়ছে ২৪৫৬টি এবং পথদুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও কমে হয়েছে ২৯৪টি। দুটির পরিমান দেখলে দেখা যাবে প্রায় ৩০ শতাংশ কমেছে।

কন্যাশ্রীর পর সবচেয়ে সফল প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের পর সবচেয়ে সফল প্রকল্প এই সেভ লাইফ সেফ ড্রাইভ প্রকল্পটি। এই প্রকল্পটি সফল করতে সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছিল কলকাতা ট্রাফিক পুলিস। তাঁরা মূলত তিনটি ই-র উপর বেশি জোর দিয়েছিল। এনফোর্সমেন্ট, এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং। এর সাফল্যে এনেছে প্রচার। জনসাধারণকে সেফ লাইফ সেভ ড্রাইভ সম্পর্কে সচেতন করার যে প্রক্রিয়াটি কলকাতা ট্রাফিক পুলিসের পক্ষ থেকে লাগাতারভাবে তালানো হচ্ছে সেটাই আসলে কাজ করেছে সবচেয়ে বেশি।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার কাজ দিয়েছে
শুধু মৌখিক প্রচার নয় কলকাতা ট্রাফিক পুলিস সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করেছে সচেতনতা তৈরির জন্য। ফেসবুক, টুইটারের মাধ্যমে প্রতিনিয়ন প্রচার চালানো হয়েছে। এছাড়া রেডিওয়ে বিজ্ঞাপন, পুজোর সময় পোস্টার ব্যানারে সুন্দর সুন্দর স্লোগান তৈরি করে বিজ্ঞাপন নজর কেড়েছে শহরবাসীর। তাতেই অর্ধেক সচেতনতা তৈরি হয়ে গিয়েছে জনমানসে।
এমনকী স্কুলে স্কুলে গিয়েও প্রচার চালিয়েছে ট্রাফিক পুলিসের কর্মী এবং আধিকারিকরা। কিভাবে ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় চলতে হবে সেসম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়েছে। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভিতে নজরদারি চালানো হয়েছে। স্পিড লিমিট বেঁধে দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ট্রাফিক পুলিস।












Click it and Unblock the Notifications