Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি সন্দেহে মারধর, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায়

শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে বুধবার রাতে একদল হিন্দিভাষী ব্যবসায়ীর বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগকারীদের দাবি, শিক্ষার্থীদের 'বাংলাদেশি’ তকমা দিয়ে মারধর করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন চারজন ছাত্র।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্রের সঙ্গে। বুধবার রাতে তিনি শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকানে কিছু কিনতে গিয়েছিলেন। সেখানে দরদাম নিয়ে দোকানির সঙ্গে তার বচসা হয়।

ওই ছাত্র হস্টেলে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর তার সহপাঠীদের নিয়ে আবার সেই দোকানে যান। এরপরই পরিস্থিতি চরম আকার ধারণ করে। অভিযোগ উঠেছে, এলাকার হিন্দিভাষী ব্যবসায়ীরা ওই ছাত্রদের 'বাংলাদেশি’ আখ্যা দিয়ে বেধড়ক মারধর করে। এতে চারজন ছাত্র গুরুতর আহত হন।

আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার রাতেই তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা খাস কলকাতায় ঘটায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বিশেষত যখন সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগ বাড়ছে। সেখানে খাস কলকাতার বুকেও বাংলা বলার জন্য বাংলাদেশি সন্দেহে মার খেতে হল ছাত্রদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+