মনস্তত্ত্বের অধ্য়াপকের 'মনোরোগ'! পরীক্ষার খাতা হারানোর এ-কাহিনি রহস্যেরও

পুলিশে খাতা হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করার পর তা বাড়িতেই খুঁজে পেলেন মনস্তত্ত্বের অধ্যাপক।এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার ৬০০ খাতার একটি প্যাকেট হারিয়ে যাওয়া নিয়ে এফআইআর দায়ের করেছিলেন ওই অধ্যাপক

পুলিশে খাতা হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করার পর তা বাড়িতেই খুঁজে পেলেন মনস্তত্ত্বের অধ্যাপক। এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার ৬০০ খাতার একটি প্যাকেট হারিয়ে যাওয়া নিয়ে এফআইআর দায়ের করেছিলেন ওই অধ্যাপক। অভিযোগ পত্রে বলা হয়েছিল স্নাতকোত্তরের খাতা ও একটি পেন ড্রাইভ বিশ্ববিদ্যালয়ের স্টাফ রুম থেকে হারিয়ে গিয়েছে। যদিও পরের দিনই তা বাড়িতে পাওয়া যায়।

মনস্তত্ত্বের অধ্য়াপকের মনোরোগ! পরীক্ষার খাতা হারানোর এ-কাহিনি রহস্যেরও

যদিও ওই মহিলা অধ্যাপক সব খাতা ও পেন ড্রাইভ খুঁজে পান নিজের বাড়িতেই। যা রাখা ছিল বড় একটি ব্যাগের মধ্যে। মঙ্গলবার তিনি ওই ব্যাগ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন বলে জানা গিয়েছে।

অধ্যাপকের বর্ণনা অনুযায়ী, খাতাগুলি এবং পেন ড্রাইভ যে বাড়িতে প্যাকেট করে রাখা রয়েছে, তা তিনি ভুলে গিয়েছিলেন। আর তা নিয়ে এফআইআর দায়ের করেছিলেন।

খাতার খোঁজ পাওয়ার পরেই নির্দিষ্ট থানাকে তা জানিয়ে দেন ওই অধ্যাপক। বিশ্ববিদ্যালয় সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে।

বিষয়টি নিয়ে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংবাদ মাধ্যমে যোগাযোগ হলে, তিনি বিষয়টি নিয়ে কোনও কথা বলতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+