পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! টিএমসিপি-র দিকে আঙুল তুলল এসএফআই

হঠাৎই পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ২৮ অগাস্ট যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে।

হঠাৎই পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ২৮ অগাস্ট যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের চাপে, তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই পরীক্ষা পিছনো হয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি।

পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! টিএমসিপি-র দিকে আঙুল তুলল এসএফআই

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতায় হবে বড় জমায়েত। সেই দিনেই ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। শুক্রবার ২৪ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজামিনেশন নোটিশ দিয়ে পরীক্ষা বাতিলের কথা জানিয়েছেন। তবে পরীক্ষার পরিবর্তিত তারিখ জানানো হয়নি। পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হল সে সম্পর্কে উপাচার্য কিংবা সহ-উপাচার্য কেউই কিছু বলতে চাননি।

পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা! টিএমসিপি-র দিকে আঙুল তুলল এসএফআই

বাম ছাত্র সংগঠন এসএফআই-এর অভিযোগ, সমাবেশে লোক নিয়ে যেতেই কর্তৃপক্ষকে চাপ দিয়ে পরীক্ষা বাতিল করানো হয়েছে। তবে টিএমসিপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরীক্ষা পিছনোর ঘটনাকে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করা হয়েছে টিএমসিপির তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+