Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hospital: আরজি কর হাসপাতালের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজে গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের

আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার গণ ইস্তফা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল তাঁরা রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। সেই ডেডলাইন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই গণ ইস্তফা দিলেন চিকিৎসকরা।

গতকাল কলকাতা মেডিক্যাল কলেজের কয়েকজন সিনিয়র চিকিৎসক আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছিলেন। যে ১০ দফা দাবি নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজ্য সরকার তাঁদের দাবি মানেননি। তারপরেই আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের বেশ কিছু সিনিয়র চিকিৎসক বুধবার গণ ইস্তফা দেন।

Calcutta Medical College

১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে বসেছে জুনিয়র ডাক্তারদের কয়েকজন। ৭ জন জুনিয়র চিকিৎসক আন্দোলন শুরু করেছে। তাঁদের সমর্থন জানিয়ে আরজি কর মেডিক্যাল কলেজের ৫০ জন সিনিয়র চিকিৎসক গতকাল গণ ইস্তফা দেন। এতে শাসকের উপরে চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। এদিকে আজ দেশ গুড়ে প্রতীকী অনশন পালন করছেন চিকিৎসকরা। দিল্লিতে ইতিমধ্যেই চিকিৎসকরা প্রতীকী অনশন শুরু করে দিয়েছে। সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত সেখানে নির্জলা অনশন করছেন চিকিৎসকরা।

আজ কলকাতা মেডিকেল কলেজে গন ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসক থেকে মেডিকেল প্রফেসর প্রায় ৪০ জনের মতো সেই সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজের পক্ষ থেকে সিনিয়র চিকিৎসকেরা গণ ইস্তফার পথে হাঁটতে চলার সিদ্ধান্ত নিয়েছো তারা মনে করে জুনিয়ার চিকিৎসকেরা যেভাবে ৬০ দিন ধরে আন্দোলন করে আসছে আজ তাদের জীবন বাজি রেখে ধর্মতলায় ৭ জন জুনিয়র চিকিৎসা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ২ জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেছে তাদের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হওয়ার পথে সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না তাই সরকারকে চাপে রাখার কৌশল হিসাবে তাদের এই কোন অবস্থান বলে জানান এবং তারা জানান দুনিয়ার ডাক্তারদের সমস্ত আন্দোলনের পাশে তারা আছেন এবং থাকবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+