মণীশ শুক্লা খুনের তদন্তে সিআইডি, জানাল হাইকোর্ট

মণীশ শুক্লা খুনের তদন্তে সিআইডি, জানাল হাইকোর্ট

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় আপাতত সিআইডি তদন্তের উপরেই ভরসা রাখল কলকাতা হাইকোর্ট। তবে মামলার পরের শুনানিতে তদন্ত প্রক্রিয়া কী তা জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করে রাজ্য। রিপোর্টে রাজ্য জানায়, তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা, নাকি ব্যক্তিগত আক্রোশের জেরে খুনের ঘটনা, তার তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেরা করে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে, কি কারনে এই খুন তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

মণীশ শুক্লা খুনের তদন্তে সিআইডি, জানাল হাইকোর্ট

এদিন আদালতে পেশ করা ময়নাতদন্তের রিপোর্টে মণীশের শরীর থেকে সাতটি গুলি পাওয়া গিয়েছে বলেও জানায় রাজ্য।এর প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের মন্তব্য, একজন তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছে তখন তাদেরকে তদন্ত করতে দেওয়া উচিত।এদিন শুনানিতে মামলকারি আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের দাবি, রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্তে নেমে যাদেরকে গ্রেফতার করেছে, তারা পুলিশের পূর্ব পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে পুলিশের ছবি দেখা গিয়েছে।

এই অবস্থায় মণীশ শুক্লার খুনের তদন্ত যদি তারা করে, তাহলে নিরপেক্ষ তদন্ত হবে না। সেই তদন্ত প্রভাবিত হবে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রবিবার ভরসন্ধ্যায় টিটাগড় থানার সন্নিকটে গুলিবিদ্ধ হয়ে খুন হন মণীশ শুক্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+