Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ghatal Master Plan: রাজ্যের ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টে শুধু শাড়ি-লুঙ্গির হিসেব! চরম ‘ক্ষুব্ধ’ বিচারপতি

Ghatal Master Plan: বর্ষা এলেই ফি বছর একই ছবি থাকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বুক সমান জলে ডুবে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। আর ৬ বছর ধরে শুধু একই প্রতিশ্রুতি শোনেন ঘাটালবাসী। বন্যার জল যন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান? এবার সেই প্রশ্নের উত্তর চাইল খোদ কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।

ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন রিপোর্ট পেশ করে রাজ্য। আদালতে আবেদনকারীর আইনজীবীর দাবি, ঘাটালে বন্যা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে মাস্টার প্ল্যান হওয়ার কথা। কেন্দ্র টাকা দিলেও রাজ্য কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ।

high court

এরপরই মাস্টার প্ল্যানের রিপোর্ট (report) তলব করেন বিচারপতি। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল রাজ্য। রিপোর্ট দেখে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে।

রাজ্যের আইনজীবীকে তিনি বলেন, "এই রিপোর্টে লেখা আছে যে বন্যার পর আপনারা ক'টা শাড়ি, বিছানার চাদর, লুঙ্গি, শিশু খাদ্য বিতরণ করেছেন। বিপর্যয় মোকাবিলা কিভাবে করেছেন সেটা লেখা আছে। কিন্তু মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে বা কিভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে তার বিষয়ে কিছুই লেখা নেই।"

তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির আরও মন্তব্য, "আগামী বর্ষার আগে কিছু তো করুন। এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না। এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে। যন্ত্র কোথায় বসবে? কতজনকে পুনর্বাসন দিতে হবে? এলাকা দখল মুক্ত করতে হবে। এই সব তথ্য কোথায়? প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।"

এদিন রাজ্য ও সিএজি (ক্যাগ) আলাদাভাবে রিপোর্ট পেশ করে হাইকোর্টে। সূত্রের খবর, রিপোর্ট দেখে চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কীভাবে আদৌ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে, তা নিয়ে ৬ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যাতেই ঘাটালের বিস্তীর্ণ এলাকা বানভাসি হয়। বন্যা পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জল ছাড়া নিয়ে ডিভিসির উপর দায় চাপান তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্র না করলে রাজ্যই টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। ঘাটালে লোকসভা নির্বাচনের আগে ও ভোটে জেতার পরে তেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ দেবও। আর নতুন বছর পড়তেই হাইকোর্টে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তুমুল অস্বস্তিতে রাজ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+