Calcutta High Court: কমিউনিটি হলের ভাড়া ৬০ হাজার! রাজ্যের আইনজীবীর কথা বিস্মিত কলকাতা হাই কোর্ট

Calcutta High Court: একটা গোটা দিনও নয়, কয়েক ঘণ্টার জন্য একটা কমিউনিটি হল ভাড়া নিতে হলে গুণতে হবে ৬০ হাজার টাকা! এমন কথা শুনে একেবারে বিস্মিত কলকাতা হাই কোর্ট। আগামী ১৪ জুলাই বিজেপির টালিগঞ্জ ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাঁশদ্রোণী অগ্রদূত ক্লাবের সামনে রক্তদান শিবিরের আয়োজন করেছে।

এ ব্যাপারে কলকাতা পুলিশের কাছে আবেদন জানান উদ্যোক্তারা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উদ্যোক্তারা। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয় আজ শুক্রবার। মামলার শুনানিতেই 9(Calcutta High Court) কমিউনিটি হলের বিরাট অঙ্কের ভাড়ার বিষয়টি সামনে আসে।

Calcutta High Court

আর তা শুনে একেবারে চমকে ওঠেন বিচারপতি চন্দ। বলেন, "আপনাদের বিরুদ্ধে তো ভিজিলেন্সে অভিযোগ করা উচিত।" এদিন মামলার (Calcutta High Court) শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, যেহেতু ওই রাস্তা অত্যন্ত ঘিঞ্জি এবং প্রচুর গাড়ি যাতায়াত করে, তাতে ট্রাফিকের সমস্যা হতে পারে।

তা ছাড়াও প্রচুর মানুষজন ওই রাস্তা দিয়ে হেঁটে অন্য একটি সংযোগকারী রাস্তায় যান। তাই ওখানে রক্তদান শিবিরের আয়োজন করা হলে প্রচুর মানুষ সমস্যায় পড়বেন। বিকল্প জায়গা হিসেবে রাজ্যের কৌঁসুলি আমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, "অভিনন্দন কমিউনিটি হলের ভাড়া ৬০ হাজার টাকা। সেই টাকা দিলে রক্তদান শিবিরের অনুমোদন দিতে পারে রাজ্য।"

একথা শুনেই ভিজিলেন্সে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেন বিচারপতি। একই সঙ্গে, আবেদনকারীদের বিকল্প জায়গায় রক্তদান শিবিরের আয়োজনের পরামর্শ দিয়ে বিচারপতি বলেন, আপনারা তো বিকল্প হিসেবে এলাকার কোনও কমিউনিটি হল ভাড়া নিতে পারেন।

বিজেপির আইনজীবী বলেন, ওই কমিউনিটি হলগুলি তৃণমূলের নেতৃত্বাধীন, ওরা বিজেপিকে রক্তদান শিবির করার জন্য অনুমোদন দেবে না। তার প্রেক্ষিতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করতে পারবেন বলে জানিয়েছে আদালত (Calcutta High Court)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+