Calcutta High Court: অর্জুন সিংয়ের বাড়ির এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ রাজ্যকে

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল। সেই ঘটনায় সামান্য জখম হন অর্জুন সিংও। এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এবার সেই মামলায় রাজ্যকে একাধিক নির্দেশ দিল হাইকোর্ট।

এই মামলায় কি রাজ্য সরকার চাপে পড়বে? রাজ্য সরকারকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হবে? সেই প্রশ্ন উঠছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হল৷ এনআইএ তদন্তের দাবি আবারও জানানো হয়েছে অর্জুন সিংয়ের আইনজীবীর পক্ষ থেকে।

Arjun singh

অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মারার অভিযোগে তদন্ত করছে পুলিশ। কিন্তু সেই তদন্ত এনআইএকে দেওয়ার আবেদন উঠেছে। অভিযোগ, পুলিশ এক্সপ্লোসিভ এসিটি প্রয়োগ করেছে। কিন্তু এক্সপ্লোসিভ সাবস্টেন্স আইন প্রয়োগ করার কথা।

কেন্দ্রের তরফে আইনজীবী জানিয়েছেন, সিডিউল অফেন্স হলে কেন্দ্রকে জানানোর কথা। তারপরে কেন্দ্র প্রয়োজনে এনআইএ দেবে কী না বিবেচনা করা হবে। এরপরই বিচারপতি শম্পা পাল একাধিক নির্দেশ দিয়েছেন রাজ্যকে।

এনআইএ আইনের ৬ নম্বর ধারা মেনে রাজ্যে এই বিস্ফোরণের রিপোর্ট কেন্দ্রের কাছে দিয়েছে কি? আগামী শুনানিতে রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে। বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির এলাকার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে রাজ্যকে। বিচারপতি শম্পা দত্ত পাল এই নির্দেশ মঙ্গলবার দিয়েছেন।

পুজোর ছুটির পরে রেগুলার বেঞ্চে মামলার এই পরবর্তী শুনানি হবে। সেই কথাও জানিয়ে দেওয়া হয়। গত ৪ অক্টোবর এই বোমাবাজি হয় অর্জুন সিংয়ের বাড়ির সামনে৷ বোমার আওয়াজ পেয়ে অর্জুন সিং নিজে বেরিয়ে এসেছিলেন। সেই সময় সামান্য জখম হয়েছিলেন তিনি।

ওই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোড়ও চলছে। তৃণমূল এই হামলা চালিয়েছে। তেমনই অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের তরফে। যদিও শাসক দল সেই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+