মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রাথমিক দায়িত্ব! বেলডাঙার ঘটনায় রিপোর্ট চেয়ে বার্তা হাইকোর্টের
Beldanga Violence: বেলডাঙা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় এনআইএ (NIA) তদন্ত দাবি করে মামলা হয় আদালতে। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে।
দীর্ঘ শুনানি শেষে আদালত গোটা ঘটনায় (Beldanga Violence) রাজ্যের (West Bengal Govt) কাছে রিপোর্ট তলব করেছে। সেখানে কি ঘটনা ঘটেছিল, পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামীকাল বুধবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার ঘটনায় ঠিক কি রিপোর্ট রাজ্যের তরফে জমা দেওয়া হয়। তবে এদিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভতসনার মুখে পড়তে হয় রাজ্যকে। বিচারপতি হরিশ টন্ডনের পর্যবেক্ষণ, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর এটাই প্রাথমিক দায়িত্ব হওয়া উচিৎ। এমনকি কেউ ঘরছাড়া থাকলে তাঁকে দ্রুত ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ, 'মানুষের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা কেন্দ্র এবং রাজ্য উভয়ের দ্বায়িত্ব। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। একাধিক বাড়িতে ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। রাতারাতি সেখানে বন্ধ করে দেওয়া ইন্টারনেট ব্যবস্থা।
এমনকি ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয় গোটা জেলাজুড়ে। জোরদার করা হয় পুলিশের নিরাপত্তা। যদিও পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় ১৭ জনকে পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose)। ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার পরেই সমস্ত সফর বাতিল করেছেন রাজ্যপাল বোস। যা খবর, কলকাতায় রাজভবনে বসেই গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন বলেই খবর।
বেলডঙা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপ করতে 'নির্দেশ' দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়া রাজ্যপাল নিজের সফর বাতিল করেছেন। কলকাতায় থেকেই তিনি পরিস্থিতির ওপর নজর রাখবেন বলে জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে। সেই মতো কন্ট্রোল রুমও খোলা হয়েছে বলেই খবর।












Click it and Unblock the Notifications