Calcutta HC: সরকারি গুদাম থেকে তিন কোটির বই চুরি! “একা কারও পক্ষে সম্ভব নয়,” কী আশঙ্কা হাইকোর্টের?
Calcutta High Court: বই চুরির মামলায় এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের নভেম্বর মাসে ইসলামপুরে (Islampur) সরকারের নিয়ন্ত্রণাধীন গুদাম (Book Godown) থেকে চুরি হয় বই। ওই মামলাতেই এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে রিপোর্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।
সরকারি গুদাম থেকে কীভাবে কত বই চুরি গিয়েছে, কত বই উদ্ধার করা সম্ভব হয়েছে, কতজন পড়ুয়া বই ফেরত পেয়েছে ও কতজন পায়নি, এব্যাপারে বিস্তারিত রিপোর্ট চাইল উচ্চ আদালত। তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে সরকারি গুদাম থেকে প্রাথমিকের তিন কোটি টাকার বই চুরির অভিযোগ ওঠে। পড়ুয়াদের বিনামূল্যে দেওয়ার জন্য বরাদ্দ ২ লক্ষ বই সরকারের নিয়ন্ত্রণাধীন গুদাম থেকেই চুরি হয়ে যায়। FIR এর ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্ত হন তারা।
২০২৪ সালে ঘটনায় চার্জশিট দাখিল হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতেই এদিন রিপোর্ট চেয়ে নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
হাইকোর্টে মামলাকারীরা বই চুরি নিয়ে সিবিআই (CBI investigation) তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনা নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতিরও। মাত্র দুজন অভিযুক্তের পক্ষে একাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। মাত্র কয়েকটা বই নয় যে সাইকেলে করে চুরি হয়ে যাবে, এর নেপথ্যে বড় চক্র থাকতে পারে বলেও মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
বই চুরির ঘটনায় পুলিশ রিপোর্ট দিয়ে দুজনকে অভিযুক্ত বলে চিহ্নিত করে। অভিভাবকরা আদালতের দারস্থ হন সিবিআই তদন্ত চেয়ে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "তদন্ত নতুন করলে শুরু হলে আরো দেরি হবে। দুজন অভিযুক্তই জামিন পেয়ে গেছে। আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইব। কারণ মাত্র দুজন এই চুরি করতে পারে না। এটা বৃহত্তর ষড়যন্ত্র।"












Click it and Unblock the Notifications