হাইকোর্টে রাজীব কুমার মামলায় নয়া মোড়! আপাতত রক্ষাকবচ ২২ জুলাই পর্যন্ত
হাইকোট্রে রাজীব কুমার মামলায় নতুন মোড়। এদিন আদালত জানিয়েছে, বুধবার থেকে রাজীব কুমার মামলার শুনানি শুরু হবে।
হাইকোট্রে রাজীব কুমার মামলায় নতুন মোড়। এদিন আদালত জানিয়েছে, বুধবার থেকে রাজীব কুমার মামলার শুনানি শুরু হবে। প্রতিদিন দুপুর ২ টো থেকে শুনানি হবে। এছাড়াও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি চলবে বলে জানিয়ে আদালত। অন্যদিকে, আপাতত ২২ জুলাই পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার না করার রক্ষা কবচ বজায়
থাকছে। মামলার শুনানির জন্য এদিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজীব কুমারের আইনজীবী।

এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কলকাতা ছেড়ে কোথাও যেতে পারবেন না রাজীব কুমার। পাসপোর্ট জমা রাখতে হবে। রাজ্য সরকারের কোনও কাজেও যেতে
পারবেন না তিনি। সরকারি বাসভবনে প্রতিদিন সকালে এক সিবিআই অফিসার গিয়ে তাঁর কলকাতায় উপস্থিতি নিশ্চিত করবেন। এমনও শর্ত দেওয়া হয়েছিল রাজীব কুমারকে।
জুনে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন রাজীব কুমার। প্রায় ৪ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। হেফাজতে নিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের সূত্রপাত।
মে মাসের শেষের দিকে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর। সুপ্রিম কোর্টে রাজীব কুমারের রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির আবেদন
খারিজ করে দেওয়ার পর এই লুক আউট নোটিস জারি করা হয়। তিনি যাতে ভারতের বাইরে পালিয়ে যেতে না পারেন সেই জন্য ছিল এই নোটিশ।












Click it and Unblock the Notifications