সত্যি কি বাড়বে রাতে মেট্রো পরিষেবার সময়? আদালতের পরামর্শ মেনেই কি কাজ করবে মেট্রোরেল কর্তৃপক্ষ

কলকাতা শহরে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো সম্ভব কিনা তা নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলল কলকাতা হাই কোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়।

বিশাল সংখ্যক মানুষ কলকাতায় কাজ করেন। অনেকে এখানে থাকেন না। মেট্রো কর্তৃপক্ষকে তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো বিষয়টি বিবেচনা করা উচিৎ। কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছে, তা জানানোর জন্য চার সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছে আদালত।

Calcutta High Court

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়া রাত্রি সাড়ে দশটা নাগাদ। তারপর আর আর কোনও মেট্রো না থাকায় কার্যত অসুবিধায় পড়তে হয় নাগরিকদের। যা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলা করেন আকাশ শর্মা।

বৃহস্পতিবার মামলার শুনানিতে মামলাকারির দাবি, "কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত্রি সাড়ে দশটা নাগাদ শেষ মেট্রো ছাড়ে। যার জেরে অনেক যাত্রীর অসুবিধা হয়। বিশেষ করে বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে রাত্রিবেলা বাড়ি ফেরেন। এমনকী হাই কোর্টের কর্মীরাও অসুবিধায় পড়েন।" যদিও মেট্রো জানায়, তাঁদের কারিগরি বিভাগ বিষয়টি বিবেচনা করেছে। কিন্তু বর্তমান অবস্থায় সেটা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+