সভা হবে পঞ্চায়েত অফিসেই, পোলেরহাট মামলায় নির্দেশ আদালতের
গ্রাম পঞ্চায়েত অফিসেই হবে পোলেরহাট-২ এর প্রধান এবং উপপ্রধান নির্বাচনের প্রথম সভা। মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
গ্রাম পঞ্চায়েত অফিসেই হবে পোলেরহাট-২ এর প্রধান এবং উপপ্রধান নির্বাচনের প্রথম সভা। মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, গত ৯ জুলাই জেলাশাসকের অফিসে সভা হওয়া নিয়ে যে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তা খারিজ করে সভার দিন নির্বাচিত ইচ্ছুক সদস্যরা যাতে সভাস্থলে উপস্থিত হতে পারেন তার ব্যবস্থা সুনিশ্চিত করতে পুলিশ সুপারকে নির্দেশ ডিভিশন বেঞ্চের।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার এবং ভাঙর-২ এর বিডিও নিজেদের মধ্যে পরার্মশ করে নেবেন। বিডিওকে ওইদিন ভিডিওগ্রাফি করার অনুমতিও দেয় আদালত।

এছাড়াও ওইদিন সভাস্থলে আসতে গিয়ে কোনও ইচ্ছুক সদস্য অসুবিধায় পড়লে যাতে পুলিশি সাহায্য পান সেজন্য একটি হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পরে দীর্ঘদিন প্রধান, উপ-প্রধান নির্বাচনের প্রথম সভা হচ্ছিল না। চলতি বছরের ১৪ জুন প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে ২৫ তারিখ সভা হবে। কিন্তু ২২ জুন ফের বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় যে অনিবার্য কারণবশত সভা হবে না।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যান জয়ী নির্দল প্রার্থী লতিব বৈদ্য। গত ৯ তারিখ সিঙ্গল বেঞ্চ জেলাশাসকের দপ্তরে সভা করার নির্দেশ দেন। সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আরও দুই জয়ী নির্দল প্রার্থী আজিজুল মোল্লা ও ছালেয়ারা বিবি। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications