অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি! মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট
তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সিবিআই তদন্তের দাবি করেছিলেন তিনি। কিন্তু এদিন সেই মামলা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট।
এদিন আদালতের পর্যবেক্ষণ মামলাকারি সরাসরি ভাবে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত নন। তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। এই কথা বলে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা গ্রহণ করেননি বিচারপতি রাজাশেখর মান্থা। অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি।

দিন কয়েক আগে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি কাগজ দেখিয়ে অভিযোগ করেন, গ্রুপ -সি তে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন অপরূপা পোদ্দার। পরে সেই অভিযোগেই মামলা দায়ের করেন তরুণজ্যোতি তেওয়ারি।
তবে প্রথমে তরুণজ্যোতি তিওয়ারি বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি মান্থাই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন। তরুণজ্যোতি তিওয়ারির দাবি, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষ যোগ রয়েছে আরামবাদের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।
তিনি অভিযোগ করেছিলেন গ্রুপ সির নিয়োগের সময় তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের লেটার হেডে অযোগ্যদের জন্য চাকরির সুপারিশ করা হয়েছিল। এই অভিযোগ জানিয়েই তিনি হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications