ইডি-সিবিআই জেরা কি এড়ানো গেল না? চাপ বাড়ল অভিষেকের, মামলা শুনলই না ডিভিশন বেঞ্চ

নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআই জেরা করার মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার সেই মামলা শুনতে রাজি হয়নি। বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ অভিষেকের আবেদন ফিরিয়ে দিয়েছেন।

বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ জানিয়েছে মামলাটি লিস্টে না থাকায় কোনও ভাবেই আজ সেটার শুনানি সম্ভব নয়। মামলাটি অবসরকালীন বেঞ্চে পাঠানোর কথা বলা হয়েছে। আগামী কাল থেকেই আবার হাইকোর্টে গরমের ছুটি পড়ে যাচ্ছে। কাজেই আবার নতুন করে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হলে তাতে সময় লেগে যাবে।

ইডি-সিবিআই জেরা কি এড়ানো গেল না? চাপ বাড়ল অভিষেকের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি-সিবিআই তাঁর উপর চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য। কলকাতায় হেস্টিংস থানায় এবং হাইকোর্টে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-সিবিআই জেরা করতে পারে বলে নির্দেশ দিয়েছিল।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নিজে সেই মামলার শুনানি করতে চায়নি। উল্টে হাইকোর্টে এজলাস বদল করে মামলা ফেরত পঠিয়ে দেয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি শুরু হয়।

ইডি-সিবিআই জেরা কি এড়ানো গেল না? চাপ বাড়ল অভিষেকের

বিচারপতি অমৃতা সিনহাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় পার্টি করার কথা বলেন। এবং ইডি সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে পারে বলে রায় দেয়। সেই মামলার পুনর্বিবেচনার আর্জি গতকাল বিচারপতি অমৃতা সিনহা খারিজ করে দেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে।

তারপরে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী টিএস শিবজ্ঞানম মামলাটি সুব্রত তালুকদারের বেঞ্চে পাঠায় কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ মামলাটি শুনতে রাজি হয়নি। তাতে চাপ বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+