পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
কলকাতা হাইকোর্ট বার বার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। একাধিক মামলায় পুলিশ - প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করছে। মঙ্গলবারও সেই ঘটনার ব্যতিক্রম হল না। নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনাতেই আবারও প্রশ্ন তোলা হল৷
নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে হাওড়ায় গ্রেফতার করা হয়েছিল। তাদের যে গ্রেফতার করা হয়েছে। সেই কথাও প্রথমে পুলিশ চেপে গিয়েছিল। এই কথা শোনা গিয়েছে। শুভেন্দু অধিকারী এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে পুলিশ জানায়, তাদের গ্রেফতার করা হয়েছে।

কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। নবান্ন অভিযানের আগের দিন ধরা ও পরের দিন ছেড়ে দেওয়ার ঘটনা। পুলিশের ভূমিকায় এদিনও নিজের অসন্তোষ স্পষ্ট করল হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি চলছে। গত দিন পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার একটি রিপোর্ট রাজ্য দেয়। তবে সেই রিপোর্টে খুব একটা সন্তোষ প্রকাশ করেনি হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বক্তব্য, গ্রেফতার বিধি মেনে হয়েছে কী না, হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ, জমা দিতে হবে রাজ্যকে।
মামলাকারীর আইনজীবী বলেন, কোনও আইন বিধি না মেনে গ্রেফতার করা হয়েছিল ওই চার জনকে। আবার ছেড়েও দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট অবস্থান, কোনও ভাবেই এটা করা যায় না। বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে।
আগামী সাত দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। তার পাল্টা বক্তব্য জানাতে হবে। ৯ সেপ্টেম্বর এই মামলার পরিবর্তী শুনানি। আরজি কর হাসপাতালের ঘটনা ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে গড়িমসি, ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা। একাধিক অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications