সন্দেশখালি নিয়ে ফের আদালতে ধাক্কা রাজ্যের! সুকান্ত মজুমদারের ধর্নায় অনুমতি হাইকোর্টের, সঙ্গে শর্তও
সন্দেশখালি নিয়ে আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ধর্না নিয়ে। সন্দেশখালির ঘটনা নিয়ে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে তিন দিনের ধর্না কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল বিজেপি। সেই কর্মসূচিতে সাড়ে দেয়নি কলকাতা পুলিশ। তারপরেই আদালতের দ্বারস্থ হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার এর প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। এদিন হওয়া শুনানিতে বিচারপতি চন্দ দু'দিনের জন্য ধর্নায় অনুমতি দিয়েছেন। তবে সেখানে শর্তও আরোপ করা হয়েছে।

বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ নির্দেশ দিতে গিয়ে বলেছে, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১০ টা থেকে বিকেল ছ'টা পর্যন্ত ধর্নায় বসতে পারবেন সুকান্ত মজুমদার। তবে সঙ্গে লাউড স্পিকার বা মাইক রাখা যাবে না। সঙ্গে দেড়শোর বেশি লোক রাখা যাবে না বলেও শর্ত দিয়েছেন বিচারপতি।
এর আগে গত শুক্রবার বিজেপির রাজ্য নেতৃত্ব ঠিক করে, সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করা হবে। সেই ধর্নায় নেতৃত্বে দেবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ঠিক করেছিল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে সেই ধর্না চালানো হবে।
রাজ্য বিজেপির তরফে সেই মতো কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ তাতে অনুমতি দেয়নি। পুলিশ অনুমতি না দিয়ে সেখানে লাউড স্পিকার বাজানোর নিষেধাজ্ঞার কথা জানায়। যদিও সেনার তরফে ধর্নার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়ে গিয়েছিল বিজেপি।
কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ার কথা জানাতেই পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য দিন কয়েক আগে একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুইদিনের ধর্নার কথা তুলে প্রশ্ন করেন। সেই সময়ে পুলিশই সব ব্যবস্থা করেছিল বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে মঙ্গলবারেই রাজ্য সরকার সন্দেশখালি হাইকোর্টে প্রথম ধাক্কা খায় সেখানকার প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের নির্দেশে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহঃ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ বলে, মঙ্গলবার নিরাপদ সর্দার জেলা থেকে মুক্তি না পেরে তা আদালত অবমাননার শামিল হবে।
এদিন আদালতের তরফে নিরাপদ সর্দারকে নিঃশর্ত জামিন মঞ্জুর করে বলে তাঁকে আর কোনওভাবেই জেলে বন্দি রাখা যাবে না। এদিন এই মামলায় বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরে নিরাপদ সর্দারের আইনজীবীরা। যে কারণে শুনানিতে ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। যে কারণে পুলিশ সুপারের রিপোর্ট তলব করেন বিচারপতিদ্বয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications