বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি, শর্ত জানিয়ে দিল আদালত
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির মুরলীধর সেন লেনের দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
শর্ত সাপেক্ষে অনুমতি দিল আদালত। ২২ শে জুলাইয়ের পরিবর্তে ২৬ শে জুলাই করতে হবে মিছিল এবং অবস্থান। জানিয়ে দিয়েছে আদালত। ২১ জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশ। সেকারণে বাইরের জেলা থেকে কলকাতায় জনসমাগম বাড়বে। ২২ তারিখও তার রেশ থাকবে বলে জানিয়েছেন। সেকারণেই ২২ তারিখের পরিবর্তে ২৬ তারিখ সভা করতে বলা হয়েছে বিজেপিকে।

সেদিন দুপুর ২.৩০ থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত করা যাবে মিছিল। এবং মিছিলে ১ হাজার নেতা - কর্মী - সমর্থকের বেশি লোক নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দিয়েছে আদালত। এবং পরিবেশবিধি মেনে এই মিছিল করতে হবে।
লোকসভা ভোটের প্রচারের মাঝেই বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন চুপিসারে বিদ্যুতের মাশুল করে চলেছে। গরিব মানুষের পটেকে বোঝা বাড়ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications