হেফাজতে রাখার প্রয়োজন নেই, সময়সীমা দিয়ে 'ছাত্র সমাজে'র নেতা সায়ন লাহিড়িকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়িকে মুক্তির নির্দেশ হাইকোর্টের। শনিবার দুপুরের মধ্যে অভিযুক্ত সায়ানকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত বলেছে, তাঁকে তদন্তের প্রয়োজনে বা বক্তব্য নথিভুক্ত করতে হেফাজতে রাখার প্রয়োজন নেই। একইসঙ্গে, আদালত স্পষ্ট করে দিয়েছে আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।

গত ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। তৃণমূলের অভিযোগ ছিল সায়ন লাহিড়ির সঙ্গে বিজেপি-এরএসএসযোগ স্পষ্ট। অন্যদিকে পুলিশের অভিযোগ ছিল, অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে। পুলিশ অশান্তি এড়াতে কর্মসূচির দিন রাতে সংবাদ মাধ্যমের অফিস থেকে বেরনোর পরেই গ্রেফতার করে সায়ন লাহিড়িকে।

high court sayan lahiri

এদিন মুক্তির দাবিতে সায়ন লাহিড়ির তরফে আইনজীবীরা আদালতে আবেদন করেন। দীর্ঘ সওয়াল জবাবের পরে বিচারপতি অমৃতা সিনহা তাঁকে মুক্তির নির্দেশ দেন।

২৭ অগাস্ট নবান্ন অভিযানে বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটে। সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোয়। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট ও পাথর ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। পাশাপাশি কাঁদানে গ্যাসের সেলও ফাটায়।

কোনও কোনও জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে রাস্তায় কন্টেনার রেখে দেওয়া হয়। জলকামান ব্যবহার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+