জট কাটল, প্রাথমিক নিয়োগের নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ আদালতের

প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরুর জট কেটে গেল। এই বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা হয়েছিল৷ শুক্রবার শুনানিতে নির্দেশ দিলেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ ২০২২ এ বিএড ও ডিএলএড ডিগ্রি থাকা পরীক্ষার্থীদের প্যানেলে অংশগ্রহণের নির্দেশ।

গতকাল ১০ জন এই বিষয়ে আদালতে মামলা করেছিলেন। বিএড ও ডিএলএড, উভয় ডিগ্রি আছে। তা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ। এমন অভিযোগ তোলা হয়। নিয়োগে স্থগিতাদেশ চেয়ে সুমন্ত কোলে সহ ১০ নিয়োগপ্রার্থী মামলা করলেন।

জট কাটল, প্রাথমিক নিয়োগের নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ আদালতের

আজ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। মামলাকারীদের পক্ষেই রায় দিলেন বিচারপতি। পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন তিনি। এদিন আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিক বোর্ডকে নিয়োগের খাতিরে অনেক কিছু বাধা পার হতে হয়েছে। তবুও একজন নাগরিককে সরকারি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করতে পারে না।

ওই ১০ জনের বিএডে নম্বর বেশি রয়েছে। তাই নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান। এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না৷ এই অবস্থায় বিএড পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তারা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই আবেদন মানতে চায়নি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা।

সুমন্ত কোলে সহ ১০ পরীক্ষার্থীর জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দেওয়া হল এদিন। পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখা হবে, তারা প্যানেলে সুযোগ পান কী না। এমনই নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার। মামলাকারীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোর্ডের তাদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত রূঢ়। পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। বোর্ডের এই আচরণ প্রতিকূল। মন্তব্য বিচারপতির।

প্রাথমিক শিক্ষক নিয়োগের জট কাটল৷ এমনই মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল। ৯৫৩৩ জনের প্যানেল প্রকাশ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+