ফের নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের, জেনে নিন কী জানাল আদালত
এরাজ্যে কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ কনস্টেবল ও আর্ম ফোর্স নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ। স্থগিতাদেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। হাই কোর্টের নির্দেশে আপাতত নিয়োগ আটকে থাকবে ৫ হাজারের বেশি নিয়োগে।
২০২১ সালে ও ২০২২ সালে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ কনস্টেবল ও আর্ম ফোর্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। শুধু মাত্র এরাজ্যের ক্ষেত্রে ২১ সালের ৩০০০ ও ২২ সালে ৬৩৮০ শূন্যপদে নিয়োগ শুরু হয়।

এপর্যন্ত ২১ সালে ১৫০০ ও ২২ সালের ৩৬২৭ পদে নিয়োগ হয়েছে। বাকি পদ শূন্য।এরই মধ্যে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হন সুপ্রতিপ পাল ও রাহুল মাঝি।
তাঁদের আইনজীবী দিবেন্দু চ্যাটার্জির বক্তব্য, সিআরপিএফ এ বহু ফেক প্রার্থী নিয়োগ হয়েছে। ভিন রাজ্যের অনেক প্রার্থী এখন থেকে চাকরি পেয়েছে। তাদের বের করা হলে আসল যোগ্য প্রার্থী চাকরি পেতে পারে।
কেন্দ্রের বক্তব্য, ইতিমধ্যে সেনাবাহিনী ভুয়ো নিয়োগ নিয়ে দায়ের হয়ে এক মামলায় সিবিআই তদন্ত করছে। সিবিআইকে বক্তব্য জানতে সময় দিক আদালত। নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানিনভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি। একের পর এক নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।
পুরনিয়োগ দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি একাধিক ইস্যুতে কলকাতা হাইকোর্ট একাধিক নির্দেশ দিয়েছে। সিবিআই -ইডির তদন্তের পাশাপাশি নিয়োগেও একের পর এক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন হাইকোর্টের স্থগিতাদেশের কারনে নিয়োগ করতে পারছেন না তিনি।












Click it and Unblock the Notifications