Calcutta High Court: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা রাজ্যপালের মানহানির মামলায় আরও ৩ নেতাকে যুক্ত করার নির্দেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর করা কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আজ, বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপাল সম্পর্কে কী মন্তব্য করা হয়েছে, তা ভিডিয়োতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী। এরপরই সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও।

Calcutta High Court

রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন, 'সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন।' এরপরই বিচারপতি রাও প্রশ্ন করেন, 'সংবাদপত্রকে পার্টি করা হয়নি?' এ কথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, 'এখানে কি সেটা প্রয়োজনীয়?'

বিচারপতির নির্দেশে সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করা হবে। আজ, বৃহস্পতিবার ফের মামলার শুনানি আছে। কুণাল ঘোষ ছাড়া তৃণমূল দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়াও রায়াত হোসেনকেও মামলায় যুক্ত করা হয়েছে। আইনজীবী আর্জি জানান, এরা কেউ যাতে আগামীদিনে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য না করেন।

প্রসঙ্গত উল্লেখ্য বরানগর এবং ভগবানগোলার বিধায়কদের শপথ গ্রহন নিয়ে রাজ্যপাল-রাজ্য সরকারের বিবাদ তুঙ্গে। প্রায় ১ মাস হয়ে গেলেও রাজ্যপাল দুই বিধায়কের শপথ গ্রহণ করাননি। রাজ্যপাল রাজভবনে গিয়ে শপছ নিতে বলেছেন তাঁদের।কিন্তু সায়ন্তিকা এবং রেয়াত হোসেন বিধানসভায় শপথ নিতে চান।সে্টাই সাংবিধানিক নিয়ম। এই নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকেও চিঠি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তারপরেও রাজ্য-রাজভবন সম্পর্কের বরফ গলেনি। উল্টে আরও জটিল হয়েছে পরিস্থিতি। রাজ্যপাল বারবার শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী সরাসরি নিশানা করে বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছে মেয়েরা। মুখ্যমন্ত্রীর কথাকে সমর্থন করেছেন নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকাও। শপথের দাবি নিয়ে গত তিন দিন ধরে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই রেগে আগুন রাজ্যপাল। সাংবিধানিক সহকর্মীর বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মানহানির মামলা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন হেয়ারস্ট্রিট থানায় তারপরেই রাজ্যপালকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+