জিটিএ নিয়োগ দুর্নীতির তদন্ত করবে CBI-ই, প্রথম দফার ভোটের মাঝে হাইকোর্টে ধাক্কা রাজ্যের
শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার জিটিএ নিয়োগ দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য সরকার। কিন্ত তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।
পাহাড় নিয়োগ দুর্নীতিতে ভুয়ো চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধান বহাল ডিভিশন বেঞ্চে। যদিও পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিলো না হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ২৫ এপ্রিল সিঙ্গেল বেঞ্চে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

িজটিএ-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন তিনি। এমনকী জিটিএ নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেস নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যেরও। যদিও সেসব মিথ্যে অভিযোগ বলে দাবি করেছেন তৃণমূল নেতা। তাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
শুক্রবার ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তাতে বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায় কেন সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য সরকারের কাছে এই নিয়োগ নিয়ে রিপোর্টও চাওয়া হয়। সব পক্ষের মতামত শোনার পর বিচারপতিদের বেঞ্চ সিবিআই তদন্তেই সিলমোহর দিয়েছে।
সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একটি চিঠি পেয়েছিল। তাতে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। তাতে শাসক দলের একাধিক নেতার নাম ছিল। তারপরেই শুরু হয় তদন্ত।
-
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications