২৪ ঘণ্টার মধ্যে হস্টেল ছাড়া করতে হবে প্রাক্তন ছাত্রদের, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কড়া নির্দেশ হাইকোর্টের

হোস্টেলের রুমে ঘরে ঘরে পাস আউটদের খুঁজে বার করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে যাতে তারা হোস্টেল ছেড়ে দেন। যাদবপুর বিশ্ববিদ্যালকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। পাস আউটদের হোস্টেলে থাকা মেনে নেওয়া যায় না - আর্টস বিভাগের কয়েকজন প্রতিনিধির আইনজীবী এমনই দাবি জানিয়েছিলেন।

আদালতের নির্দেশ, ছাত্র প্রতিনিধিরা তারা তাদের হলফনামা জমা দেবেন। আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্ররা যাতে সব রকম ভাবে সাহায্য করে এটা বলা দরকার। ২০১৬র পর থেকে ইউজিসি টাকা দিচ্ছে না। রাজ্য সরকার বেতন দিচ্ছে। কিছু রিজার্ভ ফান্ড থেকে চালানো হচ্ছে। বর্তমানে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় কাজ কর্মের জন্য টাকা বরাদ্দ করছে রাজ্য বিশ্ববিদ্যালয়।

Jadavpur University

সংবাদ মাধ্যমে দেখলাম ছাত্ররা সিসিটিভি ক্যামেরা বসার ক্ষেত্রে তারা বিরোধিতা করছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি । সায়েন্স বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্র সংসদ মেয়াদ শেষ। নির্বাচন হয়নি। কি ভাবে ইউনিয়ন মামলায় সওয়াল করবে?

তার পাল্টা প্রধান বিচারপতি বলেন, যদি ইউনিয়ন না থাকে তাহলে তাদের বলার কিছু নেই। সাইন্স ইউনিয়ন নেই। তবে ক্লাসের প্রতিনিধিরা এখানে সওয়াল করতে পারেন। রাজ্যকে নির্দেশ, যে বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠান নির্বাচন হয়নি সেখানে নির্বাচন করাতে হবে। সব দিক দেখেই নির্বাচন করতে হবে। যদি কোথাও অ্যাণ্টি ব়্যাগিং কমিটি বা স্কোয়াড না থাকে সেটা তৈরি করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+