৮ ডিসেম্বরের মধ্যে আস্থা ভোট করাতে হবে, ঝালদা পুরসভা নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের
৮ ডিসেম্বরের মধ্যে ঝালদায় আস্থা ভোট করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। জেলা শাসকের উপস্থিতি তে করতে হবে ভোট। এবং ১২ ডিসেম্বর এর মধ্যে আদালতে দিতে হবে রিপোর্ট। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
ঝালদা পুরসভা নিয়ে জটিলতা কিছুতেই কাটছে না। পুরভোটের পর থেকেই শুরু হয়েছে ঝালদা পুরসভা নিয়ে টানাপোড়েন। প্রথমে কংগ্রেস কাউন্সিলর খুন হওয়া। তারপরে সিবিআই তদন্ত। তার পরে আবার নির্বাচন। এবং কংগ্রেসের বোর্ড গঠন। তার পরেও জটিলতা কিছুতেই কাটছে না।

ঝালদা পুরসভার চেয়ারপার্সন পূর্ণিমা কান্দুর অপসারণ চেয়ে জোড়া মামলা হয়েছিল হাইকোর্টে। এর আগে শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। ৫ তৃণমূল কাউন্সিলর ও দুই কংগ্রেস কাউন্সিলরের দুটি পৃথক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। প্রত্যেকেই এক প্রকার প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছে।
সেই মামলার শুনানি ছিল আজ। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আস্থা ভোট করানোর নির্দেশ দেন। সেই সঙ্গে তিিন নির্দেশ দিয়েছেন মামলার কারণে পুর এলাকার কাজে যাতে কোনও ব্যঘাত না ঘটে সেটা নজরে রাখতে হবে। পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে তার মাঝে পুরোসভা যেমন চলছে, তেমনই চলবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications