Calcutta High Court: ১০ জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পরের শুনানি, আর কী নির্দেশ দিলেন?
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই কথাই জানালেন ইডির তদন্তকারীরা৷ আগামী ১০ তারিখ এই মামলার শুনানি হবে। এই কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি।
বৃহস্পতিবার আরও একটি নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শুনানিতে রাজ্যের এডভোকেট জেনারেলকে এজলাসে উপস্থিত থাকতে হবে। আগামী ১০ জানুয়ারি বিকেল সাড়ে তিনটের সময় শুনানি ধার্য করা হয়েছে। ওই দিনই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে।

এদিকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উপস্থিত হয়েছেন সুজয়কৃষ্ণের আইনজীবী৷ তারাও এই মামলায় যুক্ত হতে চান। সুজয়কৃষ্ণকে যুক্ত করা হোক। এই আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, তাদের কথা না শুনে আদালত যেন কোনও বিরুদ্ধ সিদ্ধান্ত না নেন৷ এই দাবিও বিচারপতির কাছে করেছেন কাকুর আইনজীবী৷ যদিও এই বিষয়ে আদালতের তরফ থেকে কিছুই বলা হয়নি বলে খবর।
গতকাল রুদ্ধদ্বার শুনানি হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে৷ রাতেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এরপর কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হয়। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করানো হয়।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই চ্যালেঞ্জ করা হয়েছে। সুজয়কৃষ্ণের আইনজীবীর তরফে বলা হয়, গতকাল বিচারপতি অমৃতা সিনহা তার মক্কেলকে মামলায় যুক্ত করেননি। ওই মামলায় যুক্ত না করেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। কীভাবে এটি সম্ভব? সেই প্রশ্নই তোলা হয়েছে আদালতে।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন করুন। সুজয়কৃষ্ণের আইনজীবীকে পরামর্শ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন।












Click it and Unblock the Notifications