'আমরা চাই মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুক', ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের

আগামী মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুন। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমার মনে করি যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় থাকতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে। বাস্তব চিত্র জানতে চান বলেও জানিয়েছেন বিচারপতি।

আগামী বুধবার পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও বাহিনী রেখে দেওয়া হয়েছিল রাজ্যে। কিন্তু তাতে ভোট পরবর্তী সন্ত্রাস থামেনি। এখনও হাজার হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Calcutta High Court

বিজেপি কেন্দ্রীয় দল ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। কলকাতা, কোচবিহার, সন্দেশখালি সহ একাধিক জায়গায় ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আবার আমডাঙায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে বিপ্লব দেব-রবি শঙ্কর প্রসাদদের। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাই।

শুক্রবার কলকাতা হাইকোর্টে ছিল মামলার শুনানি। তাতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে ১৮ জুন পর্যন্ত ৮৫৯টি ইমেল এসেছে। তারমধ্যে ২০৪টি আদালত গ্রাহ্য অভিযোগ। FIR দায়ের হয়েছে। যেটার তদন্ত প্রয়োজন।ভাগ করলে প্রতি জেলা অনুযায়ী ১০ টি আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগে এসেছে।
আর বাকি ১৭৫টি অভিযোগ আদালত গ্রাহ্য অপরাধ নয়। বাহিনী রাখা নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তারা বলছে আদালত বললে বাহিনী রাখতে পারব।

বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ আমার মনে করি যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় থাকতে হবে। আমরা চাই সবাই বাড়ি ফিরুক। সবটা মঙ্গল বারের মধ্যে করতে হবে - বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ। অশান্তি নিয়ে অনেক গুরুত্বর অভিযোগ এসেছে। বাস্তব চিত্র জানতে চেয়েছেন বিচারপতি।

এদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। চিঠিতে িনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেছেন। রাজ্যপালের এই চিঠি নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি দেওয়ার ঘটনাকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী কেন রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া উচিত ছিল রাজ্যপালের।

এদিকে ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে ধর্নায় বসতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রথমে রাজভবনের সামনে তিনি ধর্নায় বসতে চেয়েছিলেন। কিন্তু তার অনুমতি দেয়নি পুলিশ। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তারপরেই আদালত তাঁকে বিকল্প জায়গা বাছার কথা বলে। শুক্রবার আদালতকে বিকল্প জায়গার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য পুলিশের ডিজির দফতরের সামনে বিক্ষোভে বসতে চান বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+